Saturday, April 4, 2026

দীপাবলির প্রাক্কালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ১ বৃদ্ধার

Date:

Share post:

দীপাবলির আগেই রবিবার ভর সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। হুগলির ভদ্রেশ্বরে আবাসনে আগুন লাগার ফলে নিজের ফ্ল্যাটেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারাল এক বৃদ্ধা।ইতিমধ্যেই তাকে উদ্ধার করেছে পুলিশ। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:অগ্নিদগ্ধ মিরাক্কেল খ্যাত আবু হেনা রনি, পুড়ল শ্বাসনালী-সহ শরীরের প্রায় ২৫ শতাংশ

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম শোভনা চক্রবর্তী। ৮০ বছর বয়সি ওই বৃদ্ধা ভদ্রেশ্বর স্টেশন রোডের একটি আবাসনে তিন তলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। রবিবার সন্ধ্যা ৮টা নাগাদ হঠাৎই আবাসনের বাসিন্দা ও প্রতিবেশীরা লক্ষ্য করেন, তিনতলার একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোচ্ছে। আগুন লেগেছে বুঝতে পেরেই ছুটে যান সকলে। বালতি করে জল এনে বাইরে থেকেই আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু নেভার বদলে আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। এরপর খবর দেওয়া হয় দমকলে।
ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তাঁরাই ওই ফ্ল্যাট থেকে বৃদ্ধাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তাঁকে তড়িঘড়ি চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ওই বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চাঁপদানি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের উৎপল মণ্ডল। কীভাবে ওই বৃদ্ধার ফ্ল্যাটে আগুন লাগল তা এখনও জানা যায়নি। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভূত চতুর্দশীর রাতে বৃদ্ধা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে ছিলেন। তার থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে সত্যিই প্রদীপের আগুন, নাকি শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে তা ফরেনসিক পরীক্ষার আগে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...