Monday, March 16, 2026

এশিয়ার ১০ দূষিত শহরের তালিকায় ৮ টি ভারতের

Date:

Share post:

দেশে দূষণের(air pollution) প্রকোপ লাগাতার বেড়েই চলেছে। ক্রমবর্ধমান দূষণের জেরে কমছে মানুষের গড় আয়ু। ভয়াবহতা কোন পর্যায়ে গিয়েছে এবার তার প্রত্যক্ষ প্রমাণ প্রকাশ্যে এলো। সম্প্রতি যে রিপোর্ট প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে এশিয়ার(Asia) সবচেয়ে দূষিত দশটি শহরের তালিকায় আটটি শহর ভারতের(India)।

‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স’ এর তরফে সম্প্রতি যে দূষিত শহরের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে শীর্ষে রয়েছে গুরুগ্রামের নাম। রবিবার সকালে ওই শহরের AQI অর্থাৎ ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ ছিল ৬৭৯। এরপরই রয়েছে রেওয়ারির কাছের শহর ধারুহেরা। তাদের একিউআই ৫৪৩। এরপর বিহারের মুজফফরপুর। এই শহরের ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ ৩১৬। এছাড়াও ভারতের আর যে শহরগুলি তালিকায় রয়েছে তারা হল তালকাটর, লখনউ, ডিআরসিসি আনন্দপুর, বেগুসরাই, ভোপাল চৌহারা, দেওয়াস, খাড়াকপাড়া, কল্যাণ, দর্শননগর ও ছাপড়া। ভারত ছাড়া এই তালিকায় রয়েছে চিনের বন্দর শহর লুঝোউ ও ম্যাঙ্গোলিয়ার ব্যাংখোশু।

তবে দূষণের ভয়াবহতার পাশাপাশি এই তালিকায় স্বস্তির যে দিকটি রয়েছে তা হল সেরা বায়ু মানের শহরের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভারাম। সকলকে অবাক করে এই দূষিত শহরের তালিকায় নেই দিল্লির নাম। অবশ্য দিওয়ালির সময় থেকেই এই শহরের বায়ুদূষণ বিরাট আকার ধারণ করে। তাই উৎসবের দিনগুলির পরে যে রাজধানী শহরের দূষণ নয়া মাত্রা ছোঁবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। উল্লেখ্য, সাধারণ ভাবে একিউআই ১০০ টপকানো মানেই যথেষ্ট খারাপ। ৩০০ পেরিয়ে যাওয়া মানে তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সেই হিসেবে গুরুগ্রাম, ধারুহেরা, মুজফফরপুরের বায়ুদূষণ যে অত্যন্ত বিপজ্জনক স্তরে রয়েছে তা বলাই বাহুল্য।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...