Monday, April 6, 2026

আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ৩, আহত ৭

Date:

Share post:

ফের মার্কিন মুলুকে একটি স্কুলে বন্দুকবাজের হামলা। এলোপাতাড়ি গুলিতে ৩জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন ৭জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তবেনিহত ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী বন্দুকবাজ রয়েছে বলে মনে করছে পুলিশ। ঘটনা আমেরিকার মিসৌরির সেন্ট লুইস শহরের একটি হাইস্কুলের।

জানা গিয়েছে, এক বন্দুকধারী সেন্ট লুইস শহরের সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাইস্কুলে ঢুকে পড়ে। তারপর সে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। হামলার সময়ে প্রায় ৪০০ জন পড়ুয়া ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল। এই হামলার পেছনে উদ্দেশ্য ঠিক কী, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সেন্ট লুইস স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এসে বন্দুকধারীকে কাউন্টার করে।সন্দেহভাজন ওই হামলাকারীর বয়স ১৯ বছর। সে এ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বলে পুলিশ শনাক্ত করেছে। পুলিশের সঙ্গে বিনিময়ের সময়ে নিহত হয় ওই বন্দুকধারী। পুলিশ জানাচ্ছে, হামলাকারী ছাড়া নিহতদের অন্য দুজন হচ্ছেন একজন কিশোরী এবং একজন মহিলা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই স্কুলের মেন গেট তালাবন্ধ ছিল। বন্দুকধারী সেখানে কীভাবে প্রবেশ করলেন তা প্রাথমিকভাবে জানা যায়নি। হামলা শুরুর পরে একটা সময়ে বন্দুকধারীর বন্দুক থেকে গুলি বের না হওয়ায়, অর্থাৎ বন্দুক কোনও কারণে লক হয়ে যাওয়ায় অনেকের প্রাণ রক্ষা পায়।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...