Saturday, June 20, 2026

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে বঙ্গে রোদ ঝলমলে সকাল

Date:

Share post:

মিলে গিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। আশঙ্কা সত্যি করে সোমবার, কালীপুজোর দিন সকাল থেকে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় কার্যত ভেস্তে গেল দীপাবলির আনন্দ। ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে আলোর উৎসবে পড়ল জল।

আরও পড়ুন:ওপার বাংলায় দাপট দেখাচ্ছে ‘সিত্রাং’, এখনও পর্যন্ত মৃ*ত ৯

কালীপুজোর দিন সকাল থেকে প্রতিকূল পরিবেশের কারণে উৎসবের আনন্দে ভাটা পড়ে। কলকাতার দক্ষিণে লেক কালীবাড়ি, করুণাময়ী কালীবাড়ি থেকে উত্তরের ঠনঠনিয়া বা দক্ষিণেশ্বর—সব জায়গায় ভক্তদের সমাগম থাকলেও উপচে পড়া ভিড় দেখা যায়নি। তুলনায় কালীঘাটে ভক্ত সমাগম কিছুটা বেশি হয়েছিল।

সাইক্লোন সিত্রাং বেশি রাতের দিকে আছড়ে পড়ে বাংলাদেশ উপকূলে। তার আগে সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হয়। সঙ্গী ছিল হিমেল হাওয়া। কিন্তু ভারী বা অতিভারী বৃষ্টি সেভাবে হয়নি।

অন্যদিকে, আলোর উৎসবের মাঝে স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। আজ, মঙ্গলবার থেকেই পুরোপুরি দুর্যোগ কেটে যাবে বঙ্গে। এদিন সকাল থেকে রোদ ঝলমলে দিন। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি শুরু হয়েছিল, সোমবার রাতের মধ্যেই তা থেমে গিয়েছে। সঙ্গে হালকা শীতের আমেজ।

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...