Tuesday, June 23, 2026

বাগানে সৌরভ গঙ্গোপাধ্যায়, সম্ভাব্য এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদে মহারাজ

Date:

Share post:

মঙ্গলবার শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানে আসলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘুরে দেখলেন মোহনবাগান তাঁবু। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়-এর হাতে মিষ্টির হাড়ি তুলে দেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। বাগান তাঁবুতে এসে ফুটবল প্রশাসনে আসার কথা জানালেন মহারাজ। ক্লাব তাঁবুতে বসে এটিকে মোহনবাগানের ডিরেক্টর হিসেবে যুক্ত হওয়ার ঘোষণা করেন তিনি।

এদিন ক্লাব এসে নব সজ্জিত ক্লাব তাঁবু দেখে হতবাক সৌরভ। তিনি বলেন, “ক্লাব খুব সুন্দর সাজানো হয়েছে। অনেকদিন আসিনি, এসে ভাল লাগলো। নতুন লাইট লাগানো হয়েছে। দেবাশিস দত্ত, বাবুন বলেছেন মাঠ এখন আন্তর্জাতিক মানের হয়ে গেছে। আমি একদিন অনুশীলন দেখতে আসব।”

সামনেই ডার্বি। ২৯ তারিখ মাঠে  যাওয়ার কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বলেন,”যখন দিয়ে এটিকে তখন দিয়ে আছি। এখন এটিকে মোহনবাগান হয়েছে। ২৯ তারিখ যাবো ডার্বি দেখতে। এর আগে কোভিডের জন্য আইএসএল গোয়ায় হয়েছে, এবার হোম-অ্যাওয়েতে খেলা হচ্ছে।”

এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয় রিমুভ এটিকে নিয়ে। যদিও এই প্রশ্ন ঠেলে দেন ক্লাব সচিব দেবাশিস দত্তের দিকে। সৌরভ বলেন,” এই বিষয়টি দেখবেন দেবাশিষ দত্ত, এই নিয়ে আমি কিছু বলবেন না। ” তবে এটিকে মোহনবাগানের বোর্ডে যে আসতে চলেছেন তার ইঙ্গিত দেন সৌরভ নিজেই। মহারাজ বলেন,” যখন থেকে আইএসএল শুরু হয় আমি এটিকে-তে ছিলাম। এখন মার্জ হয়েছে মোহনবাগানের সঙ্গে। এবার ফের ফিরতে পেরে ভালো লাগছে।”

এদিন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ক্লাব সচিব দেবাশিস দত্তর সঙ্গে বৈঠক করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে জানানো হয় বৈঠকের পর তিনি সাংবাদিক বৈঠক করবেন।বৈঠক শেষে ক্লাব সচিব জানিয়ে দেন আগামী সপ্তাহে এটিকে মোহনবাগানের ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছেন মহারাজ।

আরও পড়ুন:নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে দীর্ঘক্ষণ নেটে গা ঘামালেন বিরাট

 

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...