Monday, June 22, 2026

নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে নাম নেই পার্থর! নাম শান্তিপ্রসাদ-কল্যাণময়ের

Date:

Share post:

আজ, মঙ্গলবার আলিপুর আদালতে নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করে সিবিআই। সেই চার্জশিটে নাম নেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ১২ জনের নামে যে চার্জশিট আদালতে পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেখানে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিনহা (এসএসসি প্রাক্তন উপদেষ্টা), সুবীরেশ ভট্টাচার্য (এসএসসি প্রাক্তন চেয়ারম্যান), কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (এসএসসি অ্যাডহক কমিটির প্রাক্তন সভাপতি)।

এছাড়াও নাম রয়েছে অশোক কুমার সাহা (এসএসসি প্রাক্তন সহকারী সচিব), পর্ণা বসু (এসএসসি প্রাক্তন প্রোগ্রাম অফিসার), সমরজিৎ আচার্য (এসএসসি প্রোগ্রাম অফিসার), প্রসন্ন রায়, প্রদীপ সিং, জুঁই দাস, আজাদ আলি মির্জা, ইমাম মোমিন, রোহিত কুমার ঝাঁ-এর নাম রয়েছে। খুব তাৎপর্যপূর্ণভাবে সিবিআইয়ের এই চার্জশিটে ৬ জনকে “প্রাইভেট পার্সন” বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, তাঁরা প্রত্যক্ষভাবে দুর্নীতিতে যুক্ত ছিলেন না।

অন্যদিকে, আইনজীবী মহল মনে করছে, তদন্ত এগিয়ে পরবর্তী সময়ে সিবিআই সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করলে সেখানে তারা পার্থ চট্টোপাধ্যায়ের নাম জুড়ে দিতে পারে। প্রসঙ্গত, গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে নাম ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

আরও পড়ুন- জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে ৯৩৬ কোটি টাকা জরিমানা করল কেন্দ্র

 

 

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...