Tuesday, June 23, 2026

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে ৯৩৬ কোটি টাকা জরিমানা করল কেন্দ্র

Date:

Share post:

ফের গুগলকে(Google) মোটা অংকের জরিমানা করল কেন্দ্রীয় সরকার(central government)। জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন কে ৯৩৬ কোটি টাকার জরিমানা করা হয়েছে ভারত সরকারের তরফে। সংস্থার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রভাব খাটিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দুনিয়ায় একচেটিয়া আধিপত্য, প্রতিযোগিতার শর্ত লঙ্ঘন করেছে গুগল। যার জেরে গত বৃহস্পতিবার গুগলকে ১৩৩৭.৭৬ কোটি টাকার জরিমানা করা হয়। এবার আরও ৯৩৬ কোটি টাকা জরিমানা করা হল।

কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (সিসিআই) দাবি অনুযায়ী, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) শুধু পরিচালনাই করে না, সব কিছু দেখভালও করে। নিজেদের মালিকানাধীন অন্য অ্যাপগুলির লাইসেন্সও দিয়ে থাকে তারা। তাই স্মার্টফোট হ‌্যান্ডসেট প্রস্তুতকারী সংস্থাগুলিও নিজেদের মোবাইল ফোনে ওএস (Android operating system) এবং গুগল অ্যাপ ব্যবহার করতে একপ্রকার বাধ্য হয়। সে কারণে গুগলের তৈরি অধিকার এবং বাধ্যবাধকতা সংক্রান্ত একাধিক চুক্তিতেও সই করতে হয় তাদের। যার মধ্যে অন্যতম হল মোবাইল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট। তার আওতায় গুগলের (Google) সার্চ ইঞ্জিন অ্যাপ, ক্রোম ব্রাউজার (Google Chrome), উইজেট আগে থেকেই ইনস্টল করে দেওয়া হয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলিতে। সেই কারণ দেখিয়েই জরিমানা করা হয়েছিল।

এবার কেন্দ্রের দাবি, নিজের অবস্থানের অপব্যবহার করে পেমেন্ট অ্যাপ এবং ইন-অ্যাপ পেমেন্ট সিস্টেমের প্রচার করেছে এই মার্কিন টেক জায়ান্ট। সেই কারণেই এবার ৯৩৬ কোটি টাকা জরিমানা করা হল তাদের।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...