Saturday, April 4, 2026

বেজে গিয়েছে ডার্বির ডামামা, বড় ম‍্যাচ নিয়ে কী বললেন প্রীতম কোটাল?

Date:

Share post:

গত ম্যাচে কেরলের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারানোর পর ২৯ তারিখ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান। লাল-হলুদের বিরুদ্ধে মাঠে নামার আগে জোর কদমে চলছে বাগানের অনুশীলন পর্ব। দলের কেমন অনুশীলন চলছে, কেমন তাদের পরিকল্পনা এই সকল বিষয় নিয়ে মুখ খুললেন সবুজ মেরুণ ডিফেন্ডার প্রীতম কোটাল।

এদিন প্রীতম বলেন, “অবশ্যই, গত ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে দল আত্মবিশ্বাসী। এখন আমরা ডার্বি ম্যাচের প্রস্তুতি নিচ্ছি, আশা করি এই ম্যাচেও আমরা তিন পয়েন্ট পাবো।”

নিজের ফুটবল জীবনে ইতিমধ্যে অসংখ্য ডার্বি খেলে ফেলেছেন প্রীতম। ডার্বি নিয়ে প্রীতম বলেন, “ডার্বি সবসময় অন্যরকম খেলা, ডার্বি কোনো সহজ ম্যাচ নয়। আমি বাঙালি ফুটবলার আমার কাছে ডার্বি সবসময় স্পেশাল।”

যদিও ইস্টবেঙ্গলের ফুটবলারদের প্রশংসা করেন বাগান ডিফেন্ডার। তিনি বলেন,” ইস্টবেঙ্গল দলের ফরোয়ার্ড লাইন খুব শক্তিশালী, তাদের দলে জেরির মতো ভালো যুব খেলোয়াড়রাও আছেন। সব মিলিয়ে ইস্টবেঙ্গল খুব ভালো দল।”

সবশেষে প্রীতম সকল বাগান সমর্থকদের মাঠে আসার আহ্বান জানান।

আরও পড়ুন:কালীপুজোতে শ্বশুরবাড়িতে সময় কাটল মহারাজের

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...