Wednesday, April 8, 2026

ডিসেম্বর মাসের মধ্যে তৃণমূলের সরকার ফেলে দেওয়ার চক্রান্ত বিজেপির, সঙ্গী সিপিএম!

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হারাতে পূর্ণশক্তি নিয়ে এ রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। কিন্তু পরাস্ত করা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধী হিসেবে শূন্য পেয়েছে বাম-কংগ্রেস। আর সামান্য কিছু আসন নিয়ে কোনওরকমে মুখরক্ষা হয়েছে গেরুয়া শিবিরের।

আরও পড়ুন: ক্ষুব্ধ সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি পদের দৌড়ে ছিটকে যেতে পারেন অশোক গেহলট !

কিন্তু তার পর থেকেই হারের জ্বালা মেটাতে যেনতেন-প্রকারেণ একটি নির্বাচিত সরকার ফেলতে মরিয়া বিজেপি। কখনও কুৎসা, কখনও অপপ্রচার আবার কখনও কেন্দ্রের ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এজেন্সি কাজে লাগিয়ে তৃণমূলকে বেকায়দায় ফেলতে চাইছে বিজেপি।

রাজ্য সরকার ফেলে দেওয়ার এই চক্রান্তে বিজেপি এবার দোসর করল সিপিএমকে। তৃণমূলের মুখপত্র জাগোবাংলায় বিস্ফোরক অভিযোগ করে বলা হয়েছে, শিলিগুড়ির প্রাক্তন মেয়র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতা তথা সাংসদ রাজু বিস্তা। সঙ্গে ছিলেন শিলিগুড়ির দলবদলু বিধায়ক তথা অশোকবাবুর একসময়কার ছায়াসঙ্গী শঙ্কর ঘোষ।

সম্প্রতি, তৃণমূল সরব হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। ঘাসফুল শিবিরের নেতাদের দাবি, বাংলা এবং বিহারের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। এই চক্রান্তের নেপথ্যে বিজেপি। এই চক্রান্তে বিজেপির সঙ্গী হয়েছে সিপিএম।

সম্প্রতি, সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সিপিএম-কে বিজেপি নেতারা জানিয়েছেন, বর্তমান তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে তাঁরা আগামী ডিসেম্বর মাসের মধ্যে ফেলে দেবেন এবং এই কাজে তাঁরা সিপিএমকে সঙ্গে চান। বাম-রামের এমন যৌথ চক্রান্তের বিষয়টি প্রকাশ্যে আসতেই আন্দোলনে নামার হুমকি দিয়েছে তৃণমূল।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...