Friday, April 3, 2026

পূজালিতে নৌকাডুবি, সাঁতরে প্রাণে বাঁচলেন ৮ জন, নিখোঁজ ১

Date:

Share post:

কাজে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগণার পূজালিতে। মঙ্গলবার রাতে পূজালির ইন্দিরা ঘাট থেকে নৌকায় উঠেছিলেন একসঙ্গে ৯ জন। ঘাট থেকে নৌকা ছাড়তেই বিপত্তি। হুগলি নদী পারাপারের সময় এই নৌকাডুবির ঘটনা ঘটে। তড়িঘড়ি ডুবুরি নামিয়ে শুরু হয় খোঁজাখুজি। শেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ১। তাঁর নাম শেখ সাবির(৪৪)। তাঁর খোঁজে জোর চেষ্টা চলছে।

আরও পড়ুন:পাখিরালয় দেখে ফেরার পথে নৌকাডুবি, কুলতলীতে মৃত ২, নিখোঁজ আরও ২

মঙ্গলবার রাত ৯টা ২৫ নাগাদ পূজালি থেকে একটি মোটর চালিত নৌকা ন’জন শ্রমিককে নিয়ে চেঙ্গাইলে আসছিল। জানা যায় নৌকাটি পূজালি থেকে কিছুটা আসার পর নদীতে আচমকাই জোয়ার আসে। তাতেই উল্টে যায় নৌকাটি। ৮ জন শ্রমিক সাঁতরে ঘাটে উঠে গেলেও একজন এখনও নিখোঁজ।  ইতিমধ্যেই প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলার দল নামানো হয়েছে। স্পিডবোর্ড নিয়ে বিপর্যয় মোকাবিলার দলের সদস্যরা নদীতে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে রয়েছে হাওড়া গ্রামীণ জেলার পুলিশ।

নৌকাডুবি প্রসঙ্গে পূজালি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফজলুল হক বলেন, “সাড়ে ৯টার সময় হঠাই আমরা খবর পাই। হাওড়ার একটি জুটমিলে ওরা প্রতিদিনই কাজে যায় ।আজ নাইট ডিউটি ছিল ওদের। কিন্তু, আজ কাজে যাওয়ার পথে জোয়ারের টানে নৌকাডুবি হয়ে যায়। নৌকায় মোট ৯ মিল শ্রমিক ছিলেন। ৮ জন উদ্ধার হয়েছে। ১ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ।”

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...