Tuesday, June 23, 2026

৫ নভেম্বর নবান্নে মুখোমুখি হতে পারেন মমতা-অমিত শাহ

Date:

Share post:

আগামী ৫ নভেম্বর নবান্নে মুখোমুখি হতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক বসছে পশ্চিমবঙ্গে। সেই বৈঠক উপলক্ষ্যে রাজ্যে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় ৫ নভেম্বর বৈঠকের সভাপতিত্ব করার কথা অমিত শাহের। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যাযেরও।

ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে মূলত পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা হয়। আন্তঃ রাজ্য সীমানার নিরাপত্তা পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিমের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

এই বৈঠকের জন্য ইতিমধ্যেই নবান্নের তরফে তৎপরতা শুরু হয়েছে। রীতি অনুযায়ী সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে সদস্যরা রাজ্যের মুখ্যমন্ত্রীরাই হয়ে থাকেন। তবে মুখ্যমন্ত্রীরা তাঁদের কোনও প্রতিনিধি বৈঠকে পাঠাতে পারেন।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...