Saturday, April 4, 2026

রাজ্যের তরফে মিলছে না বরাদ্দ টাকা, আর্থিক সমস্যায় NCC, চিঠি গেল প্রতিরক্ষা মন্ত্রকে

Date:

Share post:

রাজ্য সরকারের(State govt( থেকে মিলছে না বরাদ্দ অর্থ, যার জেরে চূড়ান্ত আর্থিক সংকটের মুখোমুখি ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC)। এহেন অবস্থায় এনসিসি-র ডিরেক্টর জেনারেলকে (ডিজি) চিঠি লিখে সমস্যার কথা জানিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (এডিজি)। সেই চিঠি এবার পাঠিয়ে দেওয়া হল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকেও(defence ministry)।

আর্থিক সংকটের কথা তুলে ধরে চিঠিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য বরাদ্দ বাজেটে কাটছাঁট করেছে। এনসিসি-কে টাকা দেওয়া হচ্ছে না। এনসিসি-র জন্য রাজ্য সরকারের তরফে বরাদ্দ বাজেটের পরিমাণ ২৫ শতাংশ (বার্ষিক ৫ কোটি টাকা)। তার মধ্যে এখনও পর্যন্ত এনসিসি-কে দেওয়া হয়েছে মাত্র ৮০ লক্ষ টাকা। টাকার সমস্যা এতোটাই গুরুতর আকার নিয়েছে যে নতুন করে ক্যাডেট নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়েছে ক্যাম্পের আয়োজন। অভিযোগ, মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ৬ দফায় রাজ্য সরকারের কাছে ফান্ডের আবেদন করা হয়। মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে টাকার জন্য দরবার করে এনসিসি। তা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি।

উল্লেখ্য, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি সাহায্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠরত তরুণ-তরুণীদের এনসিসি-তে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রতি বছর ২৬ জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও অংশ নেন এই ক্যাডেটরা। এ ক্ষেত্রে কেন্দ্রের তরফে বরাদ্দ থাকে ৭৫ শতাংশ টাকা। বাকি ২৫ শতাংশ রাজ্য সরকার দিয়ে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রাপ্য টাকা এনসিসি-কে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...