Wednesday, June 24, 2026

স্কুলে স্কুলে পড়ুয়াদের পার্লামেন্ট ! নয়া গাইডলাইন জারি শিক্ষা দফতরের

Date:

Share post:

নতুন ক্লাসে উঠলেই স্কুলে স্কুলে গ্রাজুয়েশন সেরেমনি (Graduation Ceremony) পালনের খবর আগেই পৌঁছেছিল। এবার সেই সুখবরের তালিকায় যুক্ত হল নয়া গাইডলাইন (New Guidelines) । এবার রাজ্য জুড়ে স্কুলে স্কুলে ‘শিশু সংসদ’ (Children’s Parliament) তৈরির কথা ঘোষণা করল রাজ্য স্কুল শিক্ষা দফতর (Department of School Education)।

৫ নভেম্বর নবান্নে মুখোমুখি হতে পারেন মমতা-অমিত শাহ

পড়াশনার প্রতি এবং স্কুলের প্রতি পড়ুয়াদের ঝোঁক বাড়াতে এর আগেও একাধিক পদক্ষেপ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে গ্রাজুয়েশন সেরেমনির (Graduation Ceremony) নয়া নির্দেশিকা। মঙ্গলবার এই খবর প্রকাশ্যে আসার পর বুধবার শিশু সংসদ নিয়ে নয়া গাইড লাইন প্রকাশ। রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, শিশু সংসদের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা স্কুলের ম্যানেজমেন্ট, উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে নিজেদের মতামত জানাতে পারবে। শিশু সংসদের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে কাদের ভবিষ্যতে নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে সেটাও বোঝা যাবে। যা কিনা ভবিষ্যতে রাজ্যের জন্য বেশ মূল্যবান বলেই প্রমাণিত হবে বলে বিশ্বাস শিক্ষা দফতরের। যত দ্রুত সম্ভব এই নির্দেশিকা স্কুলে পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত ছাত্রছাত্রীরা এই শিশু সংসদে যোগ দিতে পারবেন। শিশু সংসদে স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, খাদ্য মন্ত্রীর মতো পদও রাখা হবে। শিশু সংসদের সভাপতি হবে স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এই শিশু সংসদের কী কাজ হবে স্কুলে স্কুলে তার জন্য আট দফা গাইডলাইন দেওয়া হবে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে।

প্রসঙ্গত শিক্ষা দফতরের তরফে যে ১৩ দফা গাইডলাইন পাঠানো হয়েছে সেখানে পড়ুয়াদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্ক নিবিড় করার দিকেই বেশি জোর দেওয়া হয়েছে। সেখানে স্কুলের বিভিন্ন কাজকর্মের সঙ্গে ছাত্র শিক্ষক বন্ধনকে মজবুত করার কথাও স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। শিক্ষাবিদদের একাংশ মনে করছেন এই অভিনব উদ্যোগে রাজ্যজুড়ে শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে পড়ুয়া সহ অভিভাবকদেরও।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...