Friday, June 26, 2026

পুলিশকে বিজেপি নেতার পা ধরানোর হুঁশিয়ারি! শুভেন্দুর কুরুচিকর মন্তব্যে নিন্দার ঝড়

Date:

Share post:

ফের শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় পুলিশ ও প্রশাসনিক কর্তারা। এবার পুলিশকে (Police) দিয়ে বিজেপি (BJP) নেতার পা ধরানোর হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা ! তাঁর এমন কুরুচিকর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে। প্রকাশ্যে মুখ না খুললেও ঘনিষ্ঠ মহলে শুভেন্দুর এমন বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপির একাংশের নেতারাও।

ঠিক কী বলেছিলেন শুভেন্দু? গতকাল, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের (East Midnapore) সুতাহাটায় একটি কালীপুজোর অনুষ্ঠানে শুভেন্দু। সেখান থেকেই তিনি পুলিশ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর স্বপন দাস ওরফে সত্যব্রতর পক্ষ নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দেন।

আর্থিক দুর্নীতির অভিযোগে কিছুদিন আগে স্বপন দাসকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে থানায় শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ শুভেন্দুর। সেই প্রসঙ্গ তুলে সুর চড়ান বিরোধী দলনেতা। কালীপুজোর অনুষ্ঠান থেকে পুলিশকে হুমকির সুরে বলেন, “শুনে রাখুন পুলিশ বাবারা। যে হাত দিয়ে স্বপন দাসকে মেরেছে, সেই হাত দিয়ে পুলিশকে সত‍্যব্রতের পা ধরাব। আমি শুভেন্দু অধিকারী, একথা বলে রাখলাম।” শুভেন্দুর এমন বিতর্কিত মন্তব্য নিয়ে নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...