Friday, June 26, 2026

সানমার্গ চিটফান্ড মামলা: টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার আরও ১

Date:

Share post:

সানমার্গ চিটফান্ড মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার আরও ১। ধৃতের নাম সঞ্জয় সিং। তিনি দুর্গাপুরের ব্যবসায়ী বলে জানা গেছে। আজই তাঁকে আসানসোল আদালতে তোলা হবে। ধৃতকে সিবিআই হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: সাম্মার্গ চিটফান্ড কর্তা একসময় রাজুর বাড়িতেই গা ঢাকা দিয়েছিল, দাবি সিবিআইয়ের

বর্ধমান সানমার্গের অরগানাইজেশন প্রতারণা মামলায় দুর্গাপুরের বাসিন্দা সঞ্জয় সিংকে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় সিবিআই। সেখানে টানা ১০ ঘণ্টা জেরা করার পর মঙ্গলবার রাতেই তাঁকে গ্রেফতার করল সিবিআই।এই নিয়ে এই মামলায় ৩ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত ২ সেপ্টেম্বর হালিশহর পুরসভার চেয়ারম্যানকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ ৮০ লক্ষ টাকা। তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে। এরপর উঠে আসে দুর্গাপুরের ব্যবসায়ী সঞ্জয় সিং-এর নাম।মঙ্গলবার বেলা ১১টা নাগাদ রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিংকে বেশকিছু নথিপত্রসহ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। সেখানেই চলে জিজ্ঞাসাবাদ। কিন্তু বয়ানে কিছু অসঙ্গতি মিলতেই রাতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সঞ্জয় সিং-কে জিজ্ঞাসাবাদে আরও একাধিক নাম উঠে আসতে পারে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...