Saturday, April 4, 2026

অসমের মিঞা মিউজিয়ামে জ*ঙ্গিযোগ, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার ৩

Date:

Share post:

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার(Himant Biswa Sharma) নির্দেশে চালু হওয়ার দু’দিনের মাথায় তালা পড়েছিল মিঞা মিউজিয়ামে। অসমের গোয়ালপাড়ার এই মিউজিয়ামে এবার মিলল জঙ্গি যোগ(Terror connection)। গোটা ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে তিনজনকে গ্রেফতার করেছে অসম পুলিশ(Assam police)।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন অল অসম মিঞা পরিষদের সভাপতি মোহর আলি, সাধারণ সম্পাদক আবদুল বাতেন শেখ ও তনু ধাধুমিঞা। ধৃত মোহর আলির বাড়িতেই অবৈধভাবে তৈরি হয়েছে এই মিউজিয়ামটি। ধৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ইউএপিএ আইনে মামলা করা হয়েছে। জঙ্গি সংগঠন আল কায়দা ও বাংলাদেশের আনসারুল্লা বাংলা টিমের সঙ্গে ধৃতদের যোগ খতিয়ে দেখছে পুলিশ। অসম (Assam) পুলিশের স্পেশ্যাল ডিরেক্টর জেনারেল জি পি সিং টুইটারের মাধ্যমে জানিয়েছেন, তিন ধৃতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি), ১২১, ১২১(এ), ১২২ এবং ইউএপিএ-র 10/13 ধরায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার এই মিউজিয়ামটি চালু হওয়ার পর সোমবার হিমন্ত বলেন, “আমি বুঝতে পারছি না এটা কী ধরনের মিউজিয়াম। অসমিয়াদের লাঙল, মাছ শিকারের জিনিসপত্র রাখা হয়েছে এখানে। একমাত্র লুঙ্গি বাদে ওদের নিজস্ব কিছুই নয়। এখানে নতুন আছেটা কী? ওদের প্রমাণ করতে হবে লাঙল শুধুই মিঞারা ব্যবহার করেন। নাহলে পদক্ষেপ করুক সরকার।” শুধু তাই নয় হিমন্ত আরও বলেন, “মিঞা স্কুলের পরে মিঞা মিউজিয়ামও তৈরি হল। তাঁরা কোথা থেকে মিউজিয়াম তৈরির টাকা পেলেন পুলিশ তার তদন্ত করবে”। মুখ্যমন্ত্রী নির্দেশের পরই তৎপর হয় প্রশাসন। মঙ্গলবার অসমের গোয়ালপাড়ার এই মিউজিয়ামে তালা ঝোলায় পুলিশ। এবার এই ঘটনায় গ্রেফতার করা হল তিনজনকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...