Friday, June 26, 2026

এবারও  চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে যেতে পারল না বার্সেলোনা !

Date:

Share post:

গত বছরের মতো এই বছরেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে কোয়ালিফাই করতে পারল না বার্সেলোনা। বুধবার রাতে  নিজেদের মাঠে ০-৩ গোলে হেরে গেল বায়ার্ন মিউনিখের কাছে। তবে মাঠে নামার আগেই বার্সার ফুটবলাররা জেনে যান তাদের এবারও নক আউটে যাওয়া হচ্ছে না। কারণ গ্রুপের অন্য দল ইন্টার মিলান ৪-০ গোলে হারিয়ে দিয়েছে ভিক্টোরিয়া প্লাজেনকে। এর পর বাকি দুটি ম্যাচ জিতলেও বার্সার পক্ষে প্রি কোয়ার্টার ফাইনালে যাওয়া সম্ভব হত না। বার্সা পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। শেষ বার জিতেছিল ২০১৫ সালে। তখন লিওনেল মেসি ছিলেন বার্সায়। ২০২১ সালে মেসি বার্সা ছেড়ে চলে গেছেন প্যারিস সাঁ জামাঁতে। তার পর থেকে বার্সা আর চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে যাতে পারল না। এখন তাদের খেলতে হবে ইউরোপা লিগে।

বুধবার বার্সার বিরুদ্ধে মাত্র দশ মিনিটের মাথায় গোল করে বায়ার্নকে এগিয়ে দেন সাদিও মানে। এর পর ৩১ মিনিটে ২-০ করেন চুপো মোতিং। সংযুক্ত সময়ের পাঁচ মিনিটের মাথায় বার্সার কফিনে শেষ পেরেকটি মারেন বেঞ্জামিন পাভার্ড। গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে চূড়ান্ত ব্যর্থতার পর বার্সা এই বছর অনেক ইউরো খরচ করে বায়ার্ন মিউনিখ থেকে তুলে নিয়ে এসেছিল রবার্ট লেয়নডস্কিকে। কিন্তু পোল্যান্ডের অধিনায়ক লেয়নডস্কি দুটো ম্যাচেই তাঁর পুরনো ক্লাবের বিরুদ্ধে ব্যর্থ। বায়ার্নের বিরুদ্ধে তিনি গোল করতে পারলেন না মিউনিখে এবং বার্সেলোনায়। তাঁর এই ব্যর্থতা চোখে পড়ার মতো।

বার্সার কোচ কিংবদন্তী জাভি তাঁর দলের ব্যর্থতার কথা মেনে নিয়ে বলেছেন, “আমরা একেবারেই খেলতে পারিনি। বায়ার্ন অনেক ভাল খেলেছে। তবে মরসুম এখনও শেষ হয়নি। আরও অনেকগুলো টুর্নামেন্ট আছে। সেগুলোতে ভাল করে খেলতে হবে।” লা লিগায় এখন বার্সা আছে দু নম্বরে। এক নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। তবে বার্সার পক্ষে চ্যাম্পিয়ন হওয়া মুশকিল। গত কালের অন্য ম্যাচে লিভারপুল ৩-০ গোলে হারিয়ে দিয়েছে আয়াখসকে। গত বারের রানার্স লিভারপুলের হয়ে গোল করেন মহম্মদ সালাহ, ডেভিড নুনেজ এবং হ্যারি এলিয়ট। অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং লেভারকুসেনের ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলে। টটেনহ্যাম হসপার এবং স্পোর্টিং লিসবনের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে।

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...