Monday, April 6, 2026

ভাইফোঁটার আনন্দে সেলিব্রেটি, দিদিদের কাছ থেকে জমিয়ে ফোঁটা নিলেন গায়ক সিধু

Date:

Share post:

দীপাবলির (Diwali) আনন্দের মুহূর্ত কাটতে না কাটতেই বাঙালি ঘরে ঘরে ভাইফোঁটা (Bhaifonta) নিয়ে তৈরি হয় উন্মাদনা। সাধারণ মানুষ হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব, সেলিব্রেটি থেকে শুরু করে বুদ্ধিজীবী – আবেগের বাঙালি আনায় পিছিয়ে থাকেন না কেউই। সকাল থেকেই রাজ্যজুড়ে ভাইফোঁটার (Bhaifonta) নানা ছবি সংবাদের শিরোনামে। ব্যতিক্রমী নন গায়ক সিধুও (Sidhu)। রীতিমতো পাঞ্জাবি পরে সেজেগুজে দুই দিদির কাছ থেকে ফোঁটা নিলেন তিনি।

এই দিনটা ভাই-বোনেদের জন্য ভীষণ রকম স্পেশাল। আলাদা আবেগ আর অনুভূতি জড়িয়ে থাকে দীপাবলীর পরে ভাইফোঁটা নিয়ে। দু একদিন আগে থেকেই মিষ্টির দোকানে লম্বা লাইন। বাদ পড়ছে না রেস্তোরাঁগুলোও। দাদা বা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে প্রিয় গিফট নিয়ে আনন্দ করতে সামিল সব বয়সীরাই। এই বছর বড় দিদি আসতে না পারলেও আদরের ছোট ভাই গায়ক সিধু (Singer Sidhu) দুই দিদির কাছে জমিয়ে ফোঁটা নিলেন। মিষ্টি (Sweet), পায়েস, চিকেন, পাঁঠার মাংস ছাড়াও আদরের ভাই সিধুর জন্য তাঁর দিদিরা পমফ্রেট মাছ রান্না করে খাওয়ালেন। আড্ডায়, গানে, কথায় , কবিতায় জমজমাট তারকার ভাইফোঁটা।

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...