Sunday, June 21, 2026

কেজরিওয়ালের পাল্টা নীতীশ! ভারতীয় নোটে ছত্রপতি শিবাজির ছবি ছাপানোর নিদান

Date:

Share post:

ভারতীয় মুদ্রার নতুন নোটে (Indian Rupee Note) দেবী লক্ষ্মী (Lord Laxmi) এবং গণেশের (Lord Ganesh) ছবি ছাপানোর জন্য বুধবারই কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। আর তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ময়দানে নেমে পড়ল বিজেপি (BJP)। মহারাষ্ট্রের বিজেপি নেতা নীতীশ রাণে (Nitish Rane) পরামর্শ দিলেন নোটে লক্ষ্মী বা গণেশ নয়, যদি ভারতীয় মুদ্রার নতুন নোটে নতুন কারও ছবি অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেটা অবশ্যই ছত্রপতি শিবাজির (Shivaji Maharaj) হওয়া উচিত। এদিন ফটোশপের সাহায্যে ছত্রপতির ছবি ২০০ টাকার ভারতীয় নোটের উপর বসিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। তিনি লেখেন, ‘এটাই পারফেক্ট’।

বুধবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতীয় নোটের এক পিঠে মহাত্মা গান্ধীর (Mohatma Gandhi) এবং অন্য পিঠে দেবী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের ছবি ছাপানোর আবেদন জানিয়েছেন। কেজরিওয়াল জানান, এমন পদক্ষেপের ফলে দেশবাসী যেমন হিন্দু দেবতাদের আশীর্বাদ অর্জন করবেন, পাশাপাশি সমৃদ্ধ হবে ভারতের অর্থনীতিও। আর এমন মন্তব্যের পরই বিজেপির একাধিক নেতাদের তোপের মুখে পড়তে হয়েছে আপ সুপ্রিমোকে। কেজরিকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেসও।

তবে অরবিন্দ কেজরিওয়ালের চিঠি বিতর্কের মধ্যেই নতুন ভাবনা নিয়ে ময়দানে নেমে পড়েছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা নীতীশ। তাঁর টুইট ঘিরে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। নেটাগরিকদের মতে, প্রত্যেক ধর্মের ঈশ্বর আলাদা। তবে নোট ব্যবহার করেন সব ধর্মের মানুষ। আর সেই বিষয়টি মাথায় রেখেই ভারতীয় মুদ্রার নোটে কোনও বিশেষ ধর্মের ঈশ্বরের ছবি রাখা উচিত নয়। তবে কোন নেতার ছবি ভারতীয় মুদ্রায় রাখা যুক্তিযুক্ত হবে তা নিয়েই তুল্যমূল্য বিচার শুরু হয়েছে। তালিকায় রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসু, ভগৎ সিং ও মহারাণা প্রতাপের নাম।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...