Sunday, June 28, 2026

কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে তুমুল বচসা, কৃষ্ণনগরে খু*ন যুবক

Date:

Share post:

কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা এবং তা থেকে খুন এক যুবক। ঘটনা কৃষ্ণনগরের। মৃত যুবকের নাম তুহিনশুভ ঘোষ। সে দমকল বিভাগের কর্মী। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন:ক্যানিং-এ কালীপুজোর অনুষ্ঠানে গান গাইতে গাইতে অসুস্থ ও পরে গায়কের মৃত্যু

গতকাল, বুধবার সন্ধে থেকেই শুরু হয়েছিল কালীপূজোর বিসর্জন। সারারাত ধরে কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় বিসর্জন চলেছে বলে জানা গিয়েছে। রাত ২টো নাগাদ কৃষ্ণনগর শহরের আলিঙ্গন ক্লাবের সদস্যরা প্রতিমা বিসর্জন দিতে যান। রাজবাড়ি ঘুরে জলঙ্গি ঘাটের দিকে যাওয়ার কথা ছিল তাদের।

নিহত যুবক তুহিনশুভ ঘোষও ক্লাবের সদস্যদের সঙ্গেই প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিলেন। সেই সময় দেখা যায় কিছু যুবক ওই এলাকায় মদ্যপান করছেন। কোনও এক অজানা কারণে সেখানে বচসা শুরু হয়। এরপরেই ওই যুবকরা ধারাল অস্ত্র এবং দা নিয়ে তাড়া করে তুহিনশুভকে।

প্রথমেই তাঁর মাথায় আঘাত করা হয়। এরপর সে মাটিতে লুটিয়ে পড়লে গোটা শরীর কোপানো হয়। জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে। অভিযুক্তরা শহরের নূরীপাড়া এবং নাজিরা পাড়ার বলে জানা গিয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...