Monday, April 13, 2026

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চ শুরু ২৮ অক্টোবর

Date:

Share post:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান মঙ্গলবার তার প্রতিক্ষীত লং মার্চের তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এই লং মার্চ ২৮ অক্টোবর শুক্রবার থেকে শুরু হবে।

লাহোরে মুখ্যমন্ত্রীর বাসভবনে এক সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ঘোষণা করেন। তিনি বলেন, এই লং মার্চ শুরু হবে লাহোরের লিবার্টি চক থেকে স্থানীয় সময় সকাল ১১টায়। পিটিআই প্রধান এই লং মার্চকে ‘ফার অ্যাবাভ’ রাজনীতি উল্লেখ করে বলেছেন, এই লং মার্চ জিহাদে রুপ নিতে পারে।

কারণ , তিনি মনে করেন পাকিস্তানের জনগণের জন্য পক্ষ বেছে নেওয়ার এটাই উপযুক্ত সময়। তিনি বলেন, ‘এই লং মার্চের মধ্য দিয়ে প্রমাণিত হবে জনগণ চোরদের দাসত্ব করতে চায়, নাকি করতে চায় না। আমাদের এই মার্চ ‘হাকিকি আজাদীর’ জন্য এবং এজন্য সময় বেঁধে দিতে হবে না।

আমরা জিটি রোড থেকে ইসলামাবাদে পৌঁছাব এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও লোকজন ইসলামাবাদে আসবেন। এ ব্যাপারে সরকার তাকে সতর্ক করেছে উল্লেখ করে বলেছেন, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন জেইউআই-এফ প্রধান মওলানা ফজলুর রেহমান, পিএমএল-এনের মরিয়ম নেওয়াজ এবং পিপিপির বিলওয়াল ভূট্টো-জারদারি দুটি লং মার্চ করেছে।

তিনি বলেন, ‘তখন তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে অগ্রাহ্য করেছেন। পিটিআইয়ের এই লং মার্চ আটকে দিতে সরকার সুপ্রিম কোর্টে গেছেন। কিন্তু উচ্চাদালত সরকারের আবেদন নাকচ করে দেন।
উচ্চাদালতে যাওয়ার আগে সরকার বেশ কয়েকবার পিটিআই প্রধানকে লং মার্চ নিয়ে সতর্ক করেছে। একজন কর্মকর্তা বলেছেন, পিটিআই প্রধান যদি আবারও লং মার্চ ঘোষণা করেন তাহলে সরকার ২৫ মে’র নীতি প্রয়োগ করবে পিটিআই দলের উপর।

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...