Saturday, April 4, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা বাইকের, জোকায় মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃ*ত ১

Date:

Share post:

ভাইফোঁটার দিন সাতসকালে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ৪১ বছরের এক বাইক আরোহী। মৃতের নাম দীপ্তেন্দু পাত্র। বৃহস্পতিবার সকালে জোকার কাছে উল্টোদিক থেকে আসা একটি বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আরও পড়ুন:Kolkata: বিড়লা তারামণ্ডলের কাছে পথদুর্ঘটনায় আহত ২

জানা গেছে, পৈলানের দিক থেকে বাইকে করে ঠাকুরপুকুরের দিকে বাইক চালিয়ে যাচ্ছিলেন দীপ্তেন্দু পাত্র। এমন সময়  উল্টোদিক থেকে আসছিল ১২/সি রুটের একটি বাস। বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে বাসের সামনে ধাক্কা মারে।স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দীপ্তেন্দুকে উদ্ধার করে নিকটবর্তী বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বাইক চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে ধাক্কা মারে বাসের সামনের অংশে। বাসচালকের কিছু করার ছিল না। তবে ভাইফোঁটার দিন বাইক আরোহীর এই আকস্মিক মৃত্যুতে পরিবারে শোক নেমে আসে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...