Wednesday, June 24, 2026

Kolkata: বিড়লা তারামণ্ডলের কাছে পথদুর্ঘটনায় আহত ২

Date:

Share post:

শহরের বুকে দুর্ঘটনা (Road Accident)। কলকাতার বিড়লা তারামণ্ডলের (Birla Planetarium) সামনে দুই বাসের রেষারেষিতে আহত হলেন দুই পথচারী। জানা গেছে দুজনেই বাংলাদেশের ঢাকার (Dhaka, Bangladesh) বাসিন্দা। তাঁরা কলকাতায় বেড়াতে এসেছিলেন। আহতদের এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার ছুটির আমেজে শহর কলকাতা। বেশিরভাগ রাস্তাঘাট কার্যত শুনশান। দুপুর একটা পাঁচ নাগাদ  ৪৭ বি এবং ২১২ রুটের দুটি বাস রেষারেষি করার সময় ক্যাথিড্রাল রোডের উপর বিড়লা তারামণ্ডলের সামনে পথ দুর্ঘটনা ঘটে। জানা গেছে আহত দুই মহিলা ঢাকার বাসিন্দা। তারা যখন রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন তখন সিগনাল গ্রিন হয়েছিল। অর্থাৎ গাড়ি যাওয়ার অনুমতি ছিল কিন্তু পথচারীর পারাপারের নয়। সিগন্যাল সবুজ হওয়ায় গাড়ি পিকআপ নিতেই ঢাকার দুই মহিলা আচমকায় গাড়ির সামনে এসে পড়েন। গাড়ি ধাক্কায় মা এবং মেয়ে দুজনেই রাস্তায় পড়ে যান। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেয়ের আঘাত সামান্য হলেও মায়ের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। ঘটনার জেরে রাস্তায় সাময়িক সমস্যা তৈরি হলেও পুলিশ সবটাই নিয়ন্ত্রণ করেছে। আপাতত যান চলাচল স্বাভাবিক।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...