Thursday, June 4, 2026

বর্ধমানে আরও দুজনের মৃত্যু, নিশানায় বিষমদ

Date:

Share post:

ফের বর্ধমানে দুজনের মৃত্যুর ঘটনায় নিশানায় বিষমদ। বর্ধমানের (Bardhawan) খাগড়াগড়ের পূর্ব পাড়ার বাসিন্দা মীর মেহবুব ওরফে বাপ্পা এবং বাপন শেখ দু’জনেই বর্ধমানের কলেজ মোড় এলাকার একটি হোটেলে (Hotel) মদ্যপান করেন বলে পরিবার সূত্রে খবর। ওই হোটেল থেকে মদ খাওয়ার পরেই তাঁরা অসুস্থ বোধ করেন। বমি ও পেটে যন্ত্রণা হাওয়ায় মীর মেহবুবকে বর্ধমান হাসপাতালে (Hospital) ও বাপন শেখকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়। বর্ধমানে বিষমদ কাণ্ডে এই নিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৮।

মীর মেহেবুব এবং বাপন শেখ প্রায়ই কলেজ মোড়ের এই হোটেল থেকে মদ খেতেন বলে জানিয়েছে পরিবার। খাবারের হোটেলে কী ভাবে মদ বিক্রি হয় এই নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। মৃতের পরিবারগুলিকে আর্থিক সাহায্যর দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন:বিজেপি শাসিত অসমে নৃশংস ছবি!অপরাধ স্বীকার করতেই জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল অভিযুক্তকে

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...