Saturday, April 4, 2026

আজ ভ্রাতৃদ্বিতীয়া, ফোঁটা দেওয়ার শুভক্ষণ জানেন তো?

Date:

Share post:

ভাইয়ের মঙ্গলকামনায় তাঁর কপালে ফোঁটা দেওয়ার জন্য বোন ও দিদিরা সারাবছর অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য । ভাইয়ের দীর্ঘ পরমায়ু কামনার উদ্দেশ্যে এবং ভাই বোনের প্রীতির সম্পর্ক দৃঢ় করার উৎসব ভ্রাতৃদ্বিতীয়া। ভাইয়ের কপালে বোনের ফোঁটা, ধান দুর্বা-সহ শ্রদ্ধা এবং আশীর্বাদ বিনিময়, মিষ্টিমুখ এবং উপহার বিনিময়ের মধ্যে দিয়ে ভাই এবং বোন উভয়েরই দীর্ঘ আয়ু এবং মঙ্গল কামনাই এই উৎসবের মূল উদ্দেশ্য। হিন্দুমতে নরকাসুরকে বধ করে ফেরার পর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে এলে বোন সুভদ্রা শ্রীকৃষ্ণের কপালে জয় টিকা পরিয়ে মিষ্টি খেতে দেন এই দ্বিতীয়া তিথিতে। সেই থেকেই সম্ভবত ভাইফোঁটার প্রচলন।যদিও এব্যাপারে ভিন্নমতেরও প্রচলন রয়েছে।তবে যুগ যুগ ধরে চলে আসছে এই ভাতৃদ্বিতীয়া উৎসবটি। বাঙালিদের কাছে এই উৎসব বেশ জনপ্রিয়ও বটে।

আরও পড়ুন:Today market price : আজকের বাজারদর

আজ ভ্রাতৃদ্বিতীয়া। ঘরে ঘরে আজ ফোঁটা দেওয়ার প্রস্তুতি তুঙ্গে। চন্দন বাটা, ধান দুর্বা, প্রদীপ সাজিয়ে ভাইকে ফোঁটা দেওয়ার প্রস্তুতি শেষ পর্যায়ে। তবে তার আগে জেনে নিন, ভাইয়ের মঙ্গলকামনায় কখন দেবেন ফোঁটা-

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

দ্বিতীয়া তিথি আরম্ভ–

বাংলার –৯ কার্তিক, বুধবার।

ইংরেজি– ২৬ অক্টোবর, বুধবার।

সময়– দিবা ঘ ২ টো ৪৪ মিনিট।

দ্বিতীয়া তিথি শেষ–

বাংলার– ১০ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৭ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– দিবা ঘ ১২টা ৪৬ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

দ্বিতীয়া তিথি আরম্ভ–

বাংলার– ৮ কার্তিক, বুধবার।

ইংরেজি– ২৬ অক্টোবর, বুধবার।

সময়– ঘ ৩ টে ২৭ মিনিট ৫০ সেকেন্ড।

দ্বিতীয়া তিথি শেষ–

বাংলার –৯ কার্তিক, বৃহস্পতিবার।
ইংরেজি– ২৭ অক্টোবর, বৃহস্পতিবার।
সময়– ঘ ২ টো ৪ মিনিট ১০ সেকেন্ড।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...