Friday, April 3, 2026

অবিশ্বাস্য! ইউটিউবকে ব্যবহার করে রেকর্ড আয় ভারতীয়দের

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ার (Social media) যুগে শুধুই ভাইরাল (Viral) হওয়ার ট্রেন্ড। নিউ নরমালে এখন আর শুধু নিজের চাকরি বা ব্যবসার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন না কেউই। তাই পরিচিত হওয়া আর অর্থ উপার্জনের বিকল্প ব্যবস্থা হিসেবে অনেকেরই পছন্দের তালিকায় প্রথম নাম ইউটিউবের (YouTube) । এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে রেকর্ড সৃষ্টি করল ভারতীয়রা (Indians)। সাইফাই ২০২২-এর আসরে এক অবিশ্বাস্য তথ্য উঠে এসেছে। যেখানে বলা হয়েছে এই ইউটিউব ব্যবহার করে সাত লক্ষ চাকরি হয়েছে, পাশাপাশি ভারতের জিডিপিতে (GDP) অবদান প্রায় ৭ হাজার কোটি টাকা।

ইউটিউবে বিভিন্ন ভারতীয় বিষয় আপলোড করে ভিডিও তৈরি করে সহজেই সাফল্য আসছে।তাতে কেবল যে ভিডিয়োর জনপ্রিয়তা বাড়ছে তা-ই নয়, এটা করে বছরে ৬,৮০০ কোটি টাকা আসছে। তৈরি হয়েছে অন্তত ৭ লক্ষ চাকরি।এমনই তথ্য জানিয়েছেন ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার (Chief Product Officer) তথা গুগ্‌লের এসভিপি নীল মোহন। তবে এর সঙ্গে ভুল তথ্য যাতে পরিবেশিত না হয় সেদিকেও সতর্ক থাকতে হবে বলে মত প্রকাশ ইউটিউব কর্তার। তিনি জানান, ইউটিউব শুধু যে ‘ক্রিয়েটার’ বা যাঁরা ইউটিউবের জন্য ভিডিয়ো বানান, তাঁদেরই দর্শককুল তৈরি করে দিচ্ছে তাই নয়, একই সঙ্গে এর মাধ্যমে বৃহৎ অর্থনৈতিক সুযোগও তৈরি হচ্ছে। যে সুযোগের উপর ভিত্তি করে গড়ে উঠছে ব্যবসা। আর এভাবেই ইউটিউবের হাত ধরে ভালো দিনের স্বপ্ন দেখছেন ভারতীয়রা।

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...