Saturday, April 4, 2026

‘ইস্টবেঙ্গল ভালো দল, তবে আমরাও তৈরি’ : জুয়ান ফেরান্দো

Date:

Share post:

শনিবার বড় ম‍্যাচ। আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২২-২৩ আইএসএলের প্রথম ডার্বি। জোর কদমে প্রস্তুতিতে এটিকে মোহনবাগান। শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিততে মরিয়া বাগান ব্রিগেড। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন বাগান কোচ জুয়ান ফেরান্দো।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে ফেরান্দো বলেন, “আমার দল আত্মবিশ্বাসী। আগামিকাল আমাদের কাছে সুযোগ থাকবে তিন পয়েন্ট পাওয়ার। আমার কাছে সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় হল খেলায় জায়গা তৈরী করা। এবং সেই জায়গাকে কাজে লাগিয়ে বিপক্ষের বক্সে ক্রমাগত আক্রমন করা। আমরা জয়ের জন‍্যই ঝাপাব।”

শেষ ম‍্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। এদিন প্রতিপক্ষের প্রশংসাও শোনা গেল বাগান কোচের গলায়। জুয়ান বলেন, “ইস্টবেঙ্গল দলের রক্ষণ ভাগ খুব ভাল, তাদের অভিনন্দন । তবে আমার দল যদি ঠিকঠাক বল নিয়ে এগোতে পারে তাহলে তারা ঠিক জায়গা তৈরি করতে পারবে। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই। আমি আমার দলের উপর সম্পূর্ণ আস্থা রাখি এবং বিশ্বাস করি আমার ফুটবলারদের।”

ইস্টবেঙ্গলের হয়ে নজর কেড়েছেন ক্লেইটন সিলভা। তাকে নিয়ে তো আলাদা পরিকল্পনা থাকবেই। ক্লেইটন নিয়ে বাগান কোচ বলেন,” সিলভাকে আটকানোর দায়িত্ব শুধু আমার একার নয়, পুরো দলের। আমরা দলগত খেলি। ইস্টবেঙ্গল দলও দল হিসেবেই খেলবে। সিলভা ভালো ফুটবলার।”

এদিকে আগামিকাল বড় ম‍্যাচ দেখতে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের সামনে নিজেদের ভালো পারফরম্যান্স দিতে মরিয়া বাগান অধিনায়ক প্রীতম কোটাল। তিনি বলেন,”আমরা গত এক সপ্তাহে ভাল পরিশ্রম করেছি। সেই পরিশ্রম যদি মাঠে সফল করতে পারি তাহলে ভাল ফলাফল হবে সৌরভ গঙ্গোপাধ্যায় সামনে। ”

আরও পড়ুন:‘মোহনাবাগানকে সম্মান করি, তবে আমরা তাদের ভয় পাইনা’ : স্টিফেন

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...