Monday, April 13, 2026

ঋণ না মেটালে রাজস্থানে নিলামে উঠছে কিশোরী! বিস্ফোরক মানবাধিকার কমিশন

Date:

Share post:

রাজস্থান(Rajsthan) নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এলো। বিস্ফোরক সেই রিপোর্টে দাবি করা হয়েছে ঋণের টাকা না মেটাতে পারলে নিলাম করে বিক্রি করে দেওয়া হচ্ছে অল্পবয়সী মেয়েদের। রাজস্থানের অন্তত ছটি জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে এক সংবাদ মাধ্যম। এই প্রতিবেদন প্রকাশে আসার পর তৎপর হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন(human right commission)। বৃহস্পতিবার কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্য সচিবকে চিঠি লিখে চার সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

মানবাধিকার কমিশন এ বিষয়ে এক বিবৃতি জারি করে জানিয়েছে, “দুই পক্ষের মধ্যে লেনদেন বা ঋণ পরিশোধ সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলেই সেই টাকা উদ্ধারের জন্য নিলামে তোলা হচ্ছে ৮ থেকে ১৮ বছর বয়সি মেয়েদের। এই সব মেয়েদের পাঠানো হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মুম্বই, দিল্লি এমনকী বিদেশেও। তাদের সঙ্গে ক্রীতদাসীর মতো আচরণ করে শারীরিক হেনস্তা, অত্যাচার ও যৌন নিপীড়ন করা হচ্ছে।” রীতিমতো স্ট্যাম্প পেপারে সই করে এই নিলাম চলছে। যে সর্বোচ্চ দাম দিচ্ছে তার হাতে তুলে দেওয়া হচ্ছে মেয়েটিকে। নিলামে বাধা দেওয়া হলে মেয়ের মাকেও ধর্ষণ করা হচ্ছে পঞ্চায়েতের নির্দেশে।

এই রিপোর্ট প্রকাশে আসার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি যদি সংবাদ মাধ্যমের এই রিপোর্ট সত্যি হয় তাহলে রাজস্থানে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ফলস্বরূপ রাজস্থানের সরকারের কাছ থেকে এই ঘটনার বিস্তারিত পোর্ট তলব করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতগুলির কাজকর্ম সম্পর্কে সরকার কতটা ওয়াকিবহাল তাও জানতে চাওয়া হয়েছে মানবাধিকার কমিশনের তরফে।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...