Monday, April 6, 2026

সাতসকালে নদিয়ায় ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল ২ শিশু সহ পাঁচজনের

Date:

Share post:

ভাইফোঁটার পরের দিন নদিয়ার নাকাশিপাড়ায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিশু সহ পাঁচজনের। শুক্রবার সাতসকালেই একটি লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচ আরোহীর। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন:উৎসবের মাঝেই দুর্ঘটনা, হাওড়ায় রান্নার গ্যাস সিলিন্ডার বি*স্ফোরণে অগ্নিদগ্ধ শিশু-সহ ১১ 
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে দুর্ঘটনাগ্রস্ত যাত্রিবাহী গাড়িটি বেথুয়াডহরির দিকে যাচ্ছিল। অন্যদিকে বহরমপুরগামী একটি লরি আসছিল। নদিয়ার নাকাশিপাড়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজার কাছে আসতেই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়িটির।সঙ্গে সঙ্গে মৃত্যু হয় পাঁচ আরোহীর। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে তুলে আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই জাতীয় সড়কে কাজ চলছিল। এরফলে ‘সিঙ্গল লেন’ দিয়েই গাড়ি চলাচল করছিল।তার তাতেই বিপত্তি ঘটে বলে অনুমান।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...