Sunday, April 5, 2026

মার্কিন মুলুকে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৩ ভারতীয় পড়ুয়ার

Date:

Share post:

মার্কিন মুলুকে পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু তিন ভারতীয় ছাত্রের। মৃতদের নাম প্রেম কুমার রেড্ডি গোদা (২৭), পাভানি গুল্লাপল্লি (২২) এবং সাই নরসিমা পাতামসেট্টি (২২)। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন আরও পাঁচজন।কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ম্যাসাচুসেটস পুলিশ।

আরও পড়ুন: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, এক পুলিশ অফিসার-সহ নিহত ৫

জানা গিয়েছে, মঙ্গলবার ভোড় সাড়ে পাঁচটা নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ম্যাসাচুসেটসের শেফিল্ড শহরে গাড়ি দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, বার্কশায়ার কাউন্টির পাইক রর্ডের কাছে ৭ নম্বর রুটের একটি টয়োটা সিয়েনা ও একটি শেভ্রোলেট সিলভারডোরের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্হঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন ভারতীয় শিক্ষার্থীর। আহত হন অন্তত পাঁচজন।আহত, মনোজ রেড্ডি দোন্ডা(২৩), শ্রীধর রেড্ডি চিন্তাকুন্তা(২২), বিজিত রেড্ডি গুম্মালা(২৩) এবং হিমা ইশ্বর্য সিদ্দিরেড্ডি(২৩) প্রত্যেকেই একই গাড়িতেই ছিলেন।তাঁদের তড়িঘড়ি বার্কশায়ার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় প্রশাসনের তরফের খবর, প্রত্যেকেই ছিলেন কলেজ পড়ুয়া। ৬ জন পড়ুয়া ছিলেন নিউ হাভেন ইউনিভার্সিটিতে পাঠরত ও স্যাক্রেড হার্ট ইউনিভার্সিটির এক পড়ুয়া ছিলেন। এরা প্রত্যেকে একটি গাড়িতেই ছিলেন। আর অপর গাড়িতে ছিলেন শুধুমাত্র চালক। ৪৬ বছরের আর্মান্দো বাতিস্তা ক্রুজকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ভারতীয় দূতাবাসেও এই মর্মান্তিক ঘটনার খবর দেওয়া হয়েছে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...