Saturday, April 4, 2026

ফের বাংলার মুকুটে আন্তর্জাতিক পুরস্কারের পালক, অনলাইন বিল্ডিং প্ল্যানের অনুমোদনে মিলল স্কচ পুরস্কার

Date:

Share post:

একইদিনে জোড়া স্কচ অ্যাওয়ার্ড (Skoch Award)। নারী ও শিশুকল্যাণ বিভাগে ‘স্কচ’ পুরস্কার জিতেছে রাজ্য সরকারের অন্যতম ফ্লাগ শিপ ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প। সেই সঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতরও স্কচ পুরস্কার পেয়েছে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, এক জানলা পদ্ধতির মাধ্যমে ‘অনলাইনে বাড়ির নকশা অনুমোদন’ পরিষেবা দেওয়ার জন্যই এই পুরস্কার পাওয়া গিয়েছে।

বাংলার ২০২১ সালে অগাস্ট থেকে রাজ্যে ১২৭ টি পুরসভায় অনলাইনে বাড়ির নকশা অনুমোদন দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১২ হাজার বাড়ির নকশা এই পদ্ধতিতে অনুমোদন পেয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর। কলকাতা (Kolkata) পুরসভাতে এই পদ্ধতি অনেকদিন ধরেই আছে। এবার সুষ্ঠুভাবে সেই পরিষেবা চালানোর স্বীকৃতি হিসেবে মিলল স্কচ পুরস্কার। চলতি বছরেই শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ‘স্কচ’ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। ‘স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট, ২০২১’ এই বিভাগে শিক্ষা ব্যবস্থায় প্রথম স্থান অধিকার করার জন্য এই সম্মান পেয়েছে রাজ্য। এ ছাড়াও পর্যটন দফতর পেয়েছে ‘স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ডস’।

আরও পড়ুন- ভোটের মুখে গুজরাটে নয়া চমক বিজেপির, ‘অভিন্ন দেওয়ানি বিধি’ প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...