Wednesday, June 24, 2026

ভোটের মুখে গুজরাটে নয়া চমক বিজেপির, ‘অভিন্ন দেওয়ানি বিধি’ প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন

Date:

Share post:

উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পর এবার ভোটের আগে গুজরাটে(Gujarat) পুরনো অস্ত্র নিয়ে মাঠে নামতে চাইছে গেরুয়া শিবির। মোদির নিজের রাজ্য গুজরাটে এবার চালু হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি(uniform civil code)। অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নিল গুজরাটের বিজেপি(BJP) সরকার।

শনিবার গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘাভি ঘোষণা করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে আজ রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন (গুজরাটের) মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির প্রণয়নের জন্য একটি কমিটির গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” জানা যাচ্ছে, হাইকোর্টের প্রধান বিচারপতি তত্ত্বাবধানে গঠিত হবে এই কমিটি যার কাজ হবে অভিন্ন দেওয়ানি বিধি কিভাবে কার্যকর করা যায় এবং নয়া এই বিধি কার্যকর করলে তার প্রভাব কি হতে পারে তা পর্যালোচনা করা।

এ প্রসঙ্গে বিজেপির দাবি, এই নীতি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে লিঙ্গ বৈষম্য দূর হবে মহিলারা শক্তিশালী হবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধানের মূলভাবধারা বজায় থাকবে। তবে বিরোধী শিবিরের মতে, গুজরাটে নিশ্চিত হাড় বুঝতে পেরেই এবার হিন্দুত্বের জিগির তুলতে শুরু করেছে বিজেপি। রাজনৈতিক মহলের দাবি, আসন্ন বিধানসভা ভোটের আগে নিজেদের ভোটব্যাঙ্ক মজবুত করতে সেই সিদ্ধান্ত। যা বিজেপির প্রচারের বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। এখানে ভোটের নির্ঘণ্ট আগামী সপ্তাহেই ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন মিটে গেলেই গুজরাটে ভোট হবে। উল্লেখ্য, গুজরাটের পাশাপাশি বিজেপি শাসিত হিমাচল ও উত্তরাখণ্ড অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের ঘোষণা করেছে।

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...