Saturday, April 4, 2026

আমরণ অনশনে ত্রিপুরার চাকরিচ্যুত শিক্ষকরা

Date:

Share post:

শিক্ষক নিয়োগে(teacher recruitment) দুর্নীতিকে অস্ত্র করে রাজ্যে আন্দোলনকে জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা নিতে নেমেছে বিরোধী শিবির। ঠিক সেই সময় আমরণ অনশন শুরু করলো বাম সরকারের ভুলে চাকরি থেকে ছাঁটাই হওয়া ত্রিপুরার(Tripura) শিক্ষকরা। ২০১৭ সালে এই শিক্ষকদের পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বর্তমান বিজেপি সরকার(BJP Govt)। কথা রাখেনি তারাও। ফলে বাধ্য হয়েই আমরণ অনশন শুরু করলো চাকরিচ্যুত শিক্ষকরা। এই আন্দোলনের জেরে ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন বহু আন্দোলনকারী, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুধু তাই নয়, চাকরিচ্যুত এই শিক্ষকদের মধ্যে এখনও পর্যন্ত ১৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

মূলত শিক্ষক নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গের ধাঁচেই অনিয়মের অভিযোগ উঠেছিল ত্রিপুরার বামফ্রন্ট সরকারের আমলে। অনিয়মের অভিযোগে ত্রিপুরা হাই কোর্টে মামলাও হয়। মামলায় চাকরি যায় ১০ হাজার ৩২৩ শিক্ষকের। হাই কোর্টের চূড়ান্ত রায় বহাল রাখে সুপ্রিম কোর্টও। শিক্ষক আন্দোলনের নেতা প্রদীপ বণিক জানিয়েছেন, কোনও সরকারই কথা রাখেনি। বর্তমান বিজেপি সরকারও তাঁদের চাকরিতে বহাল করেনি। প্রদীপবাবু অবিলম্বে তাঁদের চাকরিতে বহালের দাবি জানিয়েছেন। ছাঁটাই হওয়া শিক্ষকরা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গেও। বর্তমানে আর্থিক অনটনের জেরে দিনমজুর খাটতে হচ্ছে এই সকল শিক্ষকদের। চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে এখনও পর্যন্ত ১৪২ জনের মৃত্যু হয়েছে।

আর এই ঘটনাতেই প্রশ্ন উঠছে শিক্ষকদের প্রতি যদি সত্যিই সহানুভূতিশীল হয় বাম ও বিজেপি তাহলে তাদের জমানাতে ত্রিপুরার শিক্ষকদের এমন করুণ অবস্থা কেন? রাজ্য তৃণমূল সরকারের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই নিয়োগ শুরু হয়েছে। সমস্ত নিয়ম মেনে নিয়োগ চলছে। সেই প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য এবং বিরোধীরা রাজনৈতিকভাবে ভেসে থাকতে চাকরি প্রার্থীদের আন্দোলনকে ব্যবহার করছেন। সম্পূর্ণ অন্যায্য দাবিতে চলা আন্দোলনকে সমর্থন যোগাচ্ছে বিরোধীরা। যদি তাদের দাবি ন্যায্য হয় তাহলে আদালতে মামলা করুক। বিরোধীরা সেটা করছে না। অথচ বিজেপি শাসিত ত্রিপুরাতে চাকরি হারিয়ে অনশনে হাজার হাজার শিক্ষক। যাদের মধ্যে ১৪২ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। নিজ রাজ্যে তাদের প্রতি ন্যূনতম সৌহার্দ্য নেই বিজেপির। বাংলার শান্ত পরিবেশকে অশান্ত করতে তারা কোনরকম খামতি রাখছে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...