Sunday, April 5, 2026

উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, বিকেলে নবান্নে জরুরি বৈঠক

Date:

Share post:

রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। পরিস্থিতি মোকাবিলায় শনিবার বিকেলে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwibedi)। বিকেল সাড়ে ৫টায় ডেঙ্গি সংক্রমণ পর্যালোচনা নিয়ে বৈঠকে স্বাস্থ্যভবনের আধিকারিকদের নবান্নে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার কমিশনারকেও ডাকা হয়েছে নবান্নে (Nabanna) বলেই সূত্রের খবর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে।

দক্ষিণ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ডেঙ্গি সংক্রমণ লাগাতার বাড়ছে বলে নবান্ন সূত্রে খবর। কালীপুজোর আগে ডেঙ্গি সংক্রমণ নিয়ে পর্যালোচনা বৈঠক করেছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে একাধিক নির্দেশ দেওয়া হয়। এদিনের বৈঠকে ফের নবান্নের তরফে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

নবান্ন সূত্রে খবর, ডেঙ্গি বৈঠকের পাশাপাসি এদিন বিকেলেই জেলাশাসকদের নিয়ে বিশেষ বৈঠকও ডেকেছেন মুখ্যসচিব। বিকেল সাড়ে চারটে থেকে দুয়ারে সরকার নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে। শুক্রবারেই দুয়ারে সরকার প্রকল্পে আরও দুটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। এদিনের বৈঠকে পঞ্চম বারের দুয়ারে সরকার নিয়ে বিশেষ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যসচিব।

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...