Saturday, June 13, 2026

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে গান্ধীমূর্তি ভাঙল  দুষ্কৃতীরা

Date:

Share post:

মধ্যপ্রদেশে (Madhya Pradesh) মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মূর্তিতে ভাঙচুর চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল খান্ডোয়া জেলার গ্রামে।এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মধ্যপ্রদেশের রঙ্গাও গ্রামে গান্ধীমূর্তির উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। আবক্ষ মূর্তিটিতে ভাঙচুর চালিয়ে তারা চম্পট দেয়।ঘটনা প্রকাশ্যে আসতেই  এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় কংগ্রেস নেতা কুন্দন মালব্য জানিয়েছেন, এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ স্থানীয় জনতা। গ্রামবাসীরা দাবি, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।

কংগ্রেস নেতার সাফ কথা, ”বাপুকে যারা ভয় পায়, তারা আজও অবসাদের যন্ত্রণায় ভোগে। ওই গ্রামে দুই দশক ধরে স্থাপিত গান্ধীমূর্তিটি কেউ বা কারা ভেঙে দিয়েছে। এই ঘটনায় গ্রামের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। সকলেই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।” গ্রাম পঞ্চায়েতের সম্পাদক দেবরাজ সিং অভিযোগ দায়ের করেন।

সাম্প্রতিক অতীতে দেশের বাইরে মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এবার দেশের মাটিতে ভাঙা হল ‘জাতির জনকে’র মূর্তি, যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...