Tuesday, February 24, 2026

ছটপুজোতেও কর্ম সংস্থানের বার্তা মুখ্যমন্ত্রীর, প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ

Date:

Share post:

লক্ষ্য কর্মসংস্থান। ছটপুজোতে গিয়েও সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, কলকাতার দই ঘাটে নেতাজি স্পোর্টিং ক্লাবে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘ছটমাইয়ার কাছে প্রার্থনা করি, যেন আপনাদের ছেলেমেয়েদের চাকরি হয়। সবাই ভাল থাকে।’’ ছটপুজো উদযাপনে কোনওরকম অসুবিধা হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পুণ্যার্থীদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

মমতা জানান, পুণ্যার্থীদের জন্য এবার পুকুরের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। কারও কোনও অসুবিধা হলে যেন স্থানীয় প্রশাসন বা ক্লাবে জানানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সতর্ক করে তিনি বলেন, ‘‘এই সময়ে গন্ডগোল বাধানোর ছক কষতে পারে অনেকে। কিন্তু কেউ তাতে পা দেবেন না। সবাই শান্তিতে পুজো দেবেন।’’

মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই দেশে স্বাধীনতার লড়াই যে শুরু হয়েছিল তা বাংলা থেকেই হয়েছিল। রাজ্যে সবাই একসঙ্গে থাকে। “বিহারের যাঁরা এই শহরে থাকেন তাঁরাও যেন ভাবেন বাংলা তাঁদের সঙ্গেই আছে। শুধু বিহার নয়, উত্তরপ্রদেশ, রাজস্থান সকলের সঙ্গেই আমরা রয়েছি।“

আগে ছটপুজো উপলক্ষ্যে রাজ্যে একটি দিন ছুটি থাকত। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পরে আমি জানতে পারি যে ছটপুজো আসলে ২দিনের।’’ এ কথা ভেবেই গত বছর থেকে রাজ্যে ছটপুজোয় দুদিন ছুটি দেওয়া হয়। আগের বছর উপোস করেছিলেন মমতা। তবে, ঠেকুয়া প্রসাদের জন্য অপেক্ষায় আছেন বলেও জানান তিনি। দইঘাটের আগে তক্তাঘাটে গিয়েও ছটপুজোর অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Delhi AIIMS: ৭ মাস ধরে কোমায় ‘মা’, জন্ম হল সুস্থ সন্তানের

 

 

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...