Tuesday, June 16, 2026

গুজরাটে কেবল ব্রিজ দুর্ঘটনায় মৃত বেড়ে ৯১, নিখোঁজ বহু

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) গুজরাট (Gujrat) সফরের মধ্যেই মোরবি (Morbi) নদীতে কেবল ব্রিজ (Cable Bridge) ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। রবিবার সন্ধেয় সেই সময় ব্রিজের উপর ৪০০-এরও মানুষ ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও এই ঘটনায় প্রায় ৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কোনও কোনও মহলের দাবি এই সংখ্যা আরও বেশি। ফলে মৃতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। কারণ নিখোঁজ কমপক্ষে দেড়শো জন। গুরুতর আহত অবস্থায় বহু মানুষকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চলছে উদ্ধারকাজ।

স্থানীয়দের অভিযোগ, নরেন্দ্র মোদির গুজরাট সফরকে কেন্দ্র করেই ওই কেবল ব্রিজ মেরামতির কাজ হয়। কিন্তু তড়িঘড়ি ব্রিজ মেরামতির কাজ করতে গিয়েই ঘটে বিপত্তি। প্রধানমন্ত্রীর গুডবুকে নাম তুলতে কেন সবকিছু পরীক্ষা না করেই মোরাবি নদীর উপর তৈরি ওই কেবল ব্রিজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল তা নিয়ে সরকারের উদাসীনতাকেই কাঠগড়ায় তুলছেন স্থানীয়রা।

আরও পড়ুন- গুজরাটের সেতু বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

 

Related articles

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...