Friday, April 3, 2026

গত ২৭ মাসে সর্বনিম্ন ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Date:

Share post:

টাকার অবমূল্যায়ন নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)-র প্রচেষ্টার মধ্যে, ভারতের বৈদেশিক মুদ্রার (Forgein Currency) রিজার্ভ জুলাই ২০২০ থেকে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। আরবিআই-এর সাপ্তাহিক পরিসংখ্যান সম্পূরক (Supplement) শুক্রবার দেখিয়েছে যে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ৩০৮ কোটি ৫০ লক্ষ ডলার বিলিয়ন কমে ৫২৪.৫২ বিলিয়ন ডলার হয়েছে। ওই সপ্তাহে, ডলারের তুলনায় টাকার রেকর্ড পতন সর্বনিম্ন ৮৩.২৯-এ পৌঁছেছিল এবং কেন্দ্রীয় ব্যাংক পতন নিয়ন্ত্রণে স্পট এবং ফরওয়ার্ড মার্কেটে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল।

উল্লেখ্য, টানা ৮ সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বৈদেশিক মুদ্রার সঞ্চয় কমতে থাকার পর ৭ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ সামান্য বেড়েছিল। ১৪ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংখ্যা ছিল ৫২৮.৩৭ বিলিয়ন। এই পরিমাণ গত বছরের রেকর্ড ৬২৪.৪ বিলিয়ন ডলার থেকে তীব্রভাবে হ্রাস পেয়েছে।ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রায় প্রতিটি কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াচ্ছে। বিশ্ব অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্ত হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ্বব্যাপী কমছে। ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে চীন তার রিজার্ভে ১৫৯ বিলিয়ন ডলার হারিয়েছে, যা তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সর্বোচ্চ পতন।

দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং রাশিয়া, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বিশ্বের অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ। যার কারণ হিসেবে ৬৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ হারিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সূত্রে জানা যাচ্ছে ২০২২ সালের প্রথমার্ধে বিশ্বব্যাপী রিজার্ভ প্রায় ৮৮৪ বিলিয়ন ডলার কমেছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...