Monday, April 13, 2026

সারদার সম্পত্তি নিলামের দিন-সময় ঘোষণা সেবির, উপকৃত হবেন কারা !

Date:

Share post:

সারদার সমস্ত সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত নিল ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ (সেবি)। এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সেবি। কিন্তু নিলামের অর্থ আমানতকারীরা ফেরত পাবেন? কারা উপকৃত হবেন এই নিলামে ? এই প্রশ্নের উত্তর স্পষ্ট করেনি সেবি।

আগামী ৯ সেপ্টেম্বর ই-অকশনের মাধ্যমে সারদা গ্রুপ অফ কোম্পানিজ এবং তার ডিরেক্টরদের স্থাবর সম্পত্তি নিলামে উঠবে। নিলামে অংশ নিতে ইচ্ছুকরা আবেদনপত্র দাখিল করতে পারবেন ৩ নভেম্বর পর্যন্ত।আবেদনপত্র গ্রহণের শেষ সময় ২৮ অক্টোবর।
এর আগে সারদা মামলায় ৫০০ কোটির তহবিল গড়ার কথা ঘোষণা করা হয়েছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের কমিশনের কাছে রাজ্য ২৮৭ কোটি টাকা প্রতারিত আমানতকারীদের ক্ষতিপূরণ বাবদ দেওয়ার জন্য দিয়েছিল। আমানতকারীদের আর এক আইনজীবী শুভাশিস চক্রবর্তী হাই কোর্টকে জানিয়েছিলেন, ওই তহবিলে ১৪০ কোটি টাকা এখনও পড়ে রয়েছে। সম্পত্তি নিলামের পর পরিস্থিতি কোনদিকে গড়ায় সেদিকেই নজর সবার।

 

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...