Monday, April 6, 2026

রাহুলেই আস্থা রাখল টিম ইন্ডিয়া, বাদ পড়লেন অক্ষর, দলে হুডা

Date:

Share post:

রবিবার টি-২০ বিশ্বকাপের ত‍ৃতীয় ম‍্যাচে খেলতে নামল ভারতীয় দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম‍্যাচে এদিন কেএল রাহুলকে দলে রেখেই দিল টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচ জিতে কিছুটা সুবিধাজনক জায়গায় টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাকা করতে চাইছে রোহিত শর্মারা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। দলে এসেছেন দীপক হুডা। বাদ পড়েছেন অক্ষর প্যাটেল। হুডা আসলেও জায়গা হল না ঋষভ পন্থের।

অক্ষরকে বাদ দেওয়ার পাশাপাশি দলে সুযোগ পাননি ঋষভ পন্থ। ফলে উইকেট কিপিং করবেন দীনেশ কার্তিকই। ওপেনার হিসেবে নামবেন অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক কেএল রাহুল। একের পর এক ম্যাচে ব্যর্থ হলেও রাহুলেই আস্থা রাখল ভারতীয় দল। এই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় ভারত।

টি২০ বিশ্বকাপে  কারা সেমিফাইনালে যাবে তা নিয়ে দারুণ লড়াই হচ্ছে। রবিবার এই লড়াই আরও জমিয়ে দিল বাংলাদেশ। জিম্বাবোয়েকে হারিয়ে সেমিফাইনালের লড়াই আরও উত্তেজনাপূর্ণ করে ফেললেন শাকিব আল হাসানরা।

আরও পড়ুন:প্রয়াত লাল-হলুদ সমর্থক জয়শঙ্করের পরিবারের পাশে ইস্টবেঙ্গল

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...