Monday, April 13, 2026

“ভুল করেছি”! মন্দিরে চুরি করা সামগ্রী ফিরিয়ে চিঠি লিখে ক্ষমাপ্রার্থনা চোরের

Date:

Share post:

‘ভুল করেছি, ক্ষমা করে দিন’। নিজের কৃতকর্মে অনুতপ্ত (Regret) হয়ে চুরি (Theft) করা সমস্ত সামগ্রী ফিরিয়ে দিলেন চোর। সেইসঙ্গে চুরি করার জন্য ক্ষমা চেয়ে চিঠিও লিখেছেন অভিযুক্ত (Accused)। এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বালাঘাট জেলায়।

সম্প্রতি শান্তিনাথ দিগম্বর মন্দিরে ঢুকে একাধিক সামগ্রী চুরি করে এক যুবক। খোয়া গিয়েছিল মন্দিরের রুপো ও পিতলের একাধিক জিনিসপত্র। অতিরিক্ত পুলিশ সুপার বিজয় দাবর জানিয়েছেন, গত ২৪ অক্টোবর লামতা থানা এলাকার ওই মন্দিরে চুরির ঘটনা ঘটে। তারপর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি (Search) শুরু করেছিল পুলিশ। কিন্তু বেশ কয়েকদিন কেটে গেলেও চোরকে গ্রেফতার (Arrest) করা যায়নি। এরইমধ্যে গত শুক্রবার লামতা এলাকায় পঞ্চায়েত অফিসের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন একটি জৈন পরিবার। এরপরই বিষয়টি নজরে আসতেই পুলিশকে জানান তাঁরা। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাগটি খুলতেই মন্দির থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়। পাশাপাশি উদ্ধার হয় চোরের লেখা একটি চিঠিও। চিঠিতে লেখা ‘আমার কাজের জন্য ক্ষমা চাইছি। একটা ভুল করেছি। আমায় ক্ষমা করে দিন। চুরির পর অনেক ভুগেছি।

প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও কিছু না কিছু চুরির ঘটনা ঘটে! তার মধ্যে কিছু জিনিস পুলিশ উদ্ধার করতে পারলেও অনেক জিনিস উদ্ধার করা সম্ভব হয়না। কিন্তু, চুরি করে জিনিস ফেরত দিয়ে যাচ্ছে চোর বা চুরির জন্য ক্ষমা স্বীকার করে চিঠি পাঠাচ্ছে! এমন ঘটনা শোনা যায় না বললেই চলে। কিন্তু, অদ্ভুত সেই ঘটনাই এবার ঘটেছে মধ্যপ্রদেশে।

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...