Saturday, June 13, 2026

Kangana Ranaut : শর্ত দিয়ে কঙ্গনার আবেদনকে সমর্থন নাড্ডার

Date:

Share post:

রাজনীতিতে আসবেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এই জল্পনা বহুদিনের। বরাবরই মোদি (Narendra Modi) ঘনিষ্ঠ অভিনেত্রী বিজেপির(BJP) নীতির ওপর আস্থা রেখেছেন। সম্প্রতি মহারাষ্ট্রের ঘটনার সময়ে মোদি সরকারের পাশে থেকে উদ্ভব ঠাকরের (Udvab Thakrey) সরকারের বিরোধিতা করতে দেখা গেছে তাঁকে। বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত (Kangana Ranaut) নিজেই জানিয়েছেন যে সুযোগ পেলে ২০২৪ সালে লোকসভা ভোটে হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি। এবার এই দাবির পরই কঙ্গনাকে বিজেপিতে স্বাগত জানালেন জে পি নাড্ডা (J P Nadda)। তবে সেটা শর্তসাপেক্ষে।

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে গান্ধীমূর্তি ভাঙল  দুষ্কৃতীরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা এবার রাজনীতির ময়দানে ব্যাটিং করতে চান। নমোকে প্রতিপক্ষহীন বলেই মনে করেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই তাঁর কথাবার্তায় আঁচ করা যাচ্ছিল যে তিনি হয়তো বিজেপিতে অফিশিয়ালি যোগ দেবেন। সম্প্রতি একটি টক শো-তে তাঁকে প্রশ্ন করা হয়, রাজনীতির ময়দানে পা রাখা নিয়ে তিনি কী ভাবছেন? কঙ্গনা খুব শান্ত গলায় মিষ্টি হেসে উত্তর দেন, যদি হিমাচল প্রদেশের জনগণ তাঁকে মান্ডি থেকে প্রার্থী হিসেবে দেখতে চান, তা হলে সেক্ষেত্রে তাঁর কোনও আপত্তি নেই। এই প্রসঙ্গে পার্টির ইচ্ছেকেই গুরুত্ব দেন অভিনেত্রী। এরপরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কঙ্গনা রানাউতকে দলে যোগদানের জন্য স্বাগত জানান। তবে এর পাশাপাশি শর্ত বেঁধে দেন নাড্ডা। শুধুমাত্র ভোটের টিকিট পাওয়ার জন্য দলে যোগদান করা বিজেপি সমর্থন করে না, আকারে ইঙ্গিতে যেন সেটাকেই বোঝাতে চান তিনি। সক্রিয় রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছে প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল দলে যোগ দিলেই কি তবে নির্বাচনে লড়ার টিকিট পেয়ে যাবেন কঙ্গনা? এ প্রশ্নের জবাবেই নাড্ডা শর্ত বেঁধে দিয়েছেন। তিনি জানান, লোকসভা ভোটের লড়ার টিকিট পাবেন কিনা, এ বিষয়ে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যায় না।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...