Sunday, April 5, 2026

প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী

Date:

Share post:

প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী (Sonali Chakraborty)। সোমবার ভোর ৪টেয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন সোনালি।

আরও পড়ুন:গুরুতর অসুস্থ সোনালী চক্রবর্তী! কী হয়েছে অভিনেত্রীর?

সোনালি স্বামী টলিউডের অভিনেতা শংকর চক্রবর্তী (Shankar Chakraborty) জানান, গত দুদিন ধরে ই অসুস্থতা বেশি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে।  তাদের কন্যা থাকেন মুম্বই।

আটের দশক থেকে বড় পর্দায় নিয়মিত অভিনয় করেছেন সোনালি। সঙ্গে ছিল টিভি সিরিয়াল এবং মঞ্চে অভিনয়। অভিনেতা শংকর চক্রবর্তী সঙ্গে বিয়ে হয় তাঁর। দীর্ঘদিন অভিনয় জীবন চালিয়ে গিয়েছেন। তবে অসুস্থতার কারণে বেশ কিছুদিন তাঁকে পর্দায় আর দেখা যাচ্ছিল না। এবার দীপাবলিতেও শংকরের সঙ্গে বাড়িতে প্রদীপ জ্বালিয়েছেন সোনালি। এদিন তারার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী। নিজের ফেসবুক পেজে সোনালির ছবি দিয়ে শংকর লিখেছেন, “ভরা থাক স্মৃতি সুধায়।”

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...