Sunday, April 5, 2026

ফের কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন মহামেডান

Date:

Share post:

ফের কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব। এক ম্যাচ বাকি থাকতেই কলকাতা লিগে ফের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং। ১৯৪০ এবং ১৯৪১ সালে পরপর দু’বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ৮১ বছর পর ফের সেই কীর্তি গড়ল সাদা-কালো ব্রিগেড।

রবিবার লিগের সুপার সিক্স রাউন্ডে দ্বিতীয় স্থানে থাকা ভবানীপুর পয়েন্ট নষ্ট করতেই লিগের চ্যাম্পিয়ন দল নির্ধারিত হয়ে যায়। ভবানীপুর-এরিয়ান ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে। ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়েই লিগ খেতাব নিশ্চিত করে ফেলে মহামেডান। তবে সাদা-কালো শিবির উৎসব তুলে রাখল মিনি ডার্বির জন্য। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে হারিয়েই লিগ জয়ের সেলিব্রেশন করতে চায় সাদা-কালো ব্রিগেড। কিন্তু এবারের লিগ চ্যাম্পিয়ন নির্ধারণের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছেই। লিগে মোহনবাগান না খেলায় মাত্র চারটি ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন নির্ধারিত হচ্ছে। এমন হাস্যকর ঘরোয়া লিগ দেখেনি ময়দান।

সাদা-কালো জার্সিতে ’৮১-র কলকাতা লিগ জয়ী দলের সদস্য মানস ভট্টাচার্য বললেন, ‘‘মহামেডান পরপর দু’বার লিগ চ্যাম্পিয়ন হল। তার জন্য আমার পুরনো ক্লাবকে অভিনন্দন। লিগটা এবার এভাবে শেষ হল বলে মহামেডানের কৃতিত্বকে আমি খাটো করতে পারি না। ওরা ধারাবাহিকভাবে ভাল খেলে আসছে। ভাল দল গড়েছে। দুই প্রধানকেও হারানোর ক্ষমতা রাখে মহামেডান। কিন্তু আইএফএ এবার যেভাবে লিগ চ্যাম্পিয়ন নির্ধারণ করল, সেটা পাড়ার খেলাতেও হয় না। চারটে ম্যাচ খেলে লিগ শেষ! ভাবা যায়! আইএফএ-র উচিত, সামনের বছর ম্যাচের সংখ্যা বাড়ানো। মোহনবাগান যেন খেলে সেটাও নিশ্চিত করতে হবে।’’

ফুটবলার হিসেবে মহামেডানের জার্সি গায়ে কখনও কলকাতা লিগ জেতেননি দীপেন্দু বিশ্বাস। কিন্তু ক্লাবের ফুটবল সচিব তথা ম্যানেজার হিসেবে পরপর দু’বার লিগ জয়ের কীর্তি গড়ে দীপেন্দু বললেন, ‘‘এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য হয়ে থাকল। পরপর দু’বার কলকাতা লিগ জয় আই লিগের আগে দলের মনোবল অনেক বাড়িয়ে দেবে।’’ ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানিয়েছেন কোচ আন্দ্রে চেরনিশভ।

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির বিরাটের

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...