Monday, April 6, 2026

মহামেডানকে সমীহ লাল-হলুদ কোচ বিনু জর্জের

Date:

Share post:

আগামিকাল কলকাতা লিগের ডার্বি। ইস্টবেঙ্গলের মুখোমুখি মহামেডান স্পোর্টিং ক্লাব। লিগে এক ম‍্যাচ বাকি থাকতেই ইতিমধ্যেই চ‍্যাম্পিয়ন হয়ে গিয়েছে সাদা-কালো ব্রিগেড। তবে সেসব নিয়ে মাথা ঘামাতে নারাজ লাল-হলুদ কোচ বিনু জর্জ। বরং মহামেডানের বিরুদ্ধে জিততে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

এদিন আগামিকালের ম‍্যাচ নিয়ে বিনু জর্জ বলেন, “মহামেডান স্পোর্টিং খুবই ভালো দল, তাঁরা আইলিগও খেলছে। আমি খুব খুশি তাদের বিরুদ্ধে ম্যাচ হওয়ায়। আমার দলের খেলোয়াড়রা তরুণ। তাঁরা সবসময় মুখিয়ে থাকে বড় দলের বিরুদ্ধে খেলার জন্য। আমি আশা করি মহামেডানের মতন বড় দলের বিরুদ্ধে আমার খেলোয়াড়রা ভাল খেলবে। কলকাতা লিগ ভারতের অন্যতম পুরাতন লিগ। এই লিগ খেলে আমার খেলোয়াড়রা অনেক কিছু শিখেছে এবং অভিজ্ঞতা সংগ্রহ করেছে।”

এদিকে শনিবারই ২০২২-২৩ আইএসএল-এর প্রথম ডার্বিতে হারের মুখ দেখেছে লাল-হলুদ। সেই নিয়ে বিনু জর্জ সমর্থকদের উদ্দেশে বলেন, “প্রথমেই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি হারার জন্য সমর্থকদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা প্রতিদিন উন্নতি করছি এবং ভবিষ্যতে আরও উন্নতি করব। আপনারা সমর্থন করতে থাকলে আমাদের খেলোয়াড়রা আরও ভাল খেলার অনুপ্রেরণা পাবে।”

আরও পড়ুন:ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে কী বললেন সাদা-কালো ব্রিগেডের এই তারকা বিদেশি?

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...