Monday, April 13, 2026

নাটকের মহড়ায় ফাঁসির দৃশ্যে অভিনয় করতে গিয়ে মৃ*ত্যু সপ্তম শ্রেণির ছাত্রের

Date:

Share post:

ক’দিন পরেই স্কুলের বাৎসরিক অনুষ্ঠান। তাই নাটকের রিহার্সাল চলছিল। ভগত সিং-এর চরিত্রে অভিনয় করছিল সপ্তাম শ্রেণির এক ছাত্র। কিন্তু ফাঁসির অভিনয় করার সময় মৃত্যু হল ওই পড়ুয়ার।  ১২ বছর বয়সি ওই পড়ুয়ার নাম সঞ্জয় গৌড়া। কর্নাটকের কোলারের ঘটনা। মৃত কিশোর কোলারের এসএলভি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন:কর্নাটকে প্রকাশ্য অভিযোগ জানাতে আসা মহিলাকে  প্রকাশ্যে সপাটে চড় বিজেপি মন্ত্রীর 

স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভগৎ সিংহের জীবনীর উপর ভিত্তি করে একটি নাটক হওয়ার কথা। সেই নাটকে ভগৎ সিংহের চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া দেওয়া হয়েছিল সঞ্জয়কে।

পরিবার সূত্রে খবর, শনিবার রাতে বাড়িতে একা একাই ওই নাটকের মহড়া দিচ্ছিল সে। বাড়িতে কেউ না থাকাকালীনই ভগৎ সিংহের ফাঁসির দৃশ্যের মহড়া দেওয়ার সময় হঠাৎই গলায় ফাঁস লেগে যায় ওই কিশোরের। ছটফট করে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বাড়ি ফিরে আসার পর ওই কিশোরের মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। ততক্ষণে সব শেষ। জানানো হয় পুলিশকেও। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্কুল কর্তৃপক্ষের তরফে সঞ্জয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাতিল করার পরিকল্পনা করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও খবর।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...