Monday, April 6, 2026

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে কী বললেন সাদা-কালো ব্রিগেডের এই তারকা বিদেশি?

Date:

Share post:

ইতিমধ্যে কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। সুপার ৬ রাউন্ডের এক ম‍্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন সাদা-কালো ব্রিগেড। চ‍্যাম্পিয়ন হয়ে গেলেও, শেষ ম‍্যাচে ইস্টবেঙ্গলকে গুরুত্ব মার্কাস জোসেফের।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে ডার্বি ম্যাচ নিয়ে জোসেফ বলেন, “আগামিকালের ডার্বি ম্যাচ যথেষ্ট গুরুত্বপুর্ণ আমাদের দল এবং সমর্থকদের জন্য। মহামেডান এবং ইস্টবেঙ্গল প্রতিদ্বন্দ্বীতা যথেষ্ট বড়। আমরা আত্মবিশ্বাসী এবং আমরা চেষ্টা করবো ম্যাচটি জেতার।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,”আসন্ন আইলিগের জন্য কলকাতা লিগের প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই ম্যাচগুলি আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। এবং এই ম্যাচগুলি আমাদের ম্যাচ ফিটনেস ধরে রাখতে সাহায্য করছে।”

এদিকে একটি দলের সমর্থরাই যে আসল সম্পদ তা জানেন জোসেফ। এদিন সাদা-কালো সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এতদিন সমর্থন করে এসেছেন। ভবিষ্যতেও করতে থাকুন। আমরা আমাদের সেরাটা দেবেবং চেষ্টা করব আপনাদের আনন্দ দেওয়ার।”

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে মাচ হারলেও খেলতে নেমে অনন্য নজির গড়লেন রোহিত

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...