Saturday, April 4, 2026

রাহুলে ভরসা টিম ইন্ডিয়ার, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে কে এল-এর থাকা নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের

Date:

Share post:

চলতি টি-২০ বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই কে এল রাহুল। পরপর তিন ম‍্যাচে ব‍্যাটে একেবারেই রান নেই ভারতের এই তারকা ব‍্যাটারের। এমন অবস্থায় প্রশ্ন উঠছে কেন রাহুলকে খেলানো হচ্ছে? বাংলাদেশের বিরুদ্ধে কি আবার সেই রাহুলকেই ওপেন করতে পাঠানো হবে? আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের হেডস‍্যার রাহুল দ্রাবিড়। রাহুলের ওপর যে এখনই ভরসা হারাচ্ছেন না তিনি, সাংবাদিক সম্মেলনে এসে জানালেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন,” রাহুল খুব ভাল ক্রিকেটার। ওর খেলার পরিসংখ্যানই সে কথাই বলে। আমার মনে হয়, রাহুল খুব ভাল ব্যাট করছে। কিন্তু টি-২০-তে এই ধরনের ঘটনা হতেই পারে। ওপেন করা সহজ নয়। এভাবে কারও সমালোচনা করা উচিত নয়। আমরা রাহুলের ক্ষমতা জানি। ওর খেলার ধরন অস্ট্রেলিয়ার পরিবেশের পক্ষে উপযুক্ত। রাহুল সাধারণত পিছনের পায়ে খেলতে ভালবাসে। ও যে ভাবে খেলছে তাতে আমরা খুশি।”

রান না পেলেও রাহুলের যে আত্মবিশ্বাসে কোন ঘাটতি নেই, সেই কথা জানালেন দ্রাবিড়। এই নিয়ে তিনি বলেন,”আমার সঙ্গে ওর অনেক কথা হয়েছে। কিন্তু সেগুলো তো এখানে বলা যাবে না। রাহুল জানে, ওর পিছনে দল রয়েছে। দলের সমর্থন ও সব সময় পাবে। কয়েকটা ম্যাচের ফলে ওর সম্পর্কে আমাদের ধারণা বদলাবে না। আশা করছি আগামি ম্যাচ থেকে সম্পূর্ণ অন্য এক রাহুলকে দেখতে পাব।”

আরও পড়ুন:মুস্তাক আলি থেকে বিদায় বাংলার, হিমাচল প্রদেশের কাছে হারল ৪ উইকেটে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...