Tuesday, June 23, 2026

গ্যাংস্টাররাদের হুমকি-হ*ত্যার ছক, সলমানকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা মুম্বই পুলিশের

Date:

Share post:

লাগাতার হুমকি পাচ্ছিলেন বলিউড সুপারস্টার সলমান খান (Salman Khan)। তাই আর কোনও ঝুঁকি নয়। এবার ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা (Y plus category security)  দেওয়া হল বলিউডের ভাইজানকে।এখন থেকে সর্বদা দু’জন করে সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন অভিনেতার (Salman Khan)সঙ্গে।

জানা গিয়েছে, কুখ্যাত বিষ্ণোই গ্যাং সলমন খানকে লাগাতার হুমকি দেওয়ার পরই তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সলমানের নিরাপত্তা নিয়ে মুম্বই পুলিশের (Mumbai Police) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খু*নে অভিযুক্ত রয়েছে এই গ্যাং।

এদিকে দীর্ঘদিন ধরেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সল্লু মিঁয়া। মুম্বই পুলিশের তদন্তে এসেছে সম্প্রতি লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি বারের মতো কুখ্যাত গ্যাংস্টাররা সলমান খানকে হ*ত্যার ছক কষছে। তাঁর পানভেলের বাড়িতে হামলা চালানো হবে বলে হুমকিও দেওয়া হয়। গত জুন মাসে সলমান ও তাঁর বাবা সেলিম খানকে একটি উড়ো হুমকি চিঠিও পাঠানো হয়েছিল। যেখানে লেখা ছিল, মুসেওয়ালার মতো পরিণতি হবে সলমন এবং সেলিম খানের। এরপরই তড়িঘড়ি সলমনের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় মুম্বই পুলিশ।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...