Saturday, March 28, 2026

প্রকাশিত হয়ে গেল আসন্ন আইলিগের সূচি

Date:

Share post:

মঙ্গলবার প্রকাশিত হয়ে গেল আসন্ন আইলিগের গ্রুপ পর্বের সূচি। ২০২২-২৩ আইলিগ শুরু হতে চলেছে ১২ নভেম্বর। গোকুলাম কেরল বনাম মহামেডান স্পোর্টিং ম‍্যাচ দিয়ে শুরু হবে আইলিগের অভিযান। আবারও হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে শুরু হচ্ছে আসন্ন আইলিগ। এবং পুরোনো ফর্ম্যাটে, অর্থাৎ ১২টি দল একে অপরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়েতে খেলবে।

গত দু’বছর করোনার কারণে আইলিগ হয়েছিল জৈবদুর্গের মধ‍্যে। সব ম্যাচ খেলা হয়েছিল বাংলায়। কলকাতা, কল্যাণী এবং নৈহাটিতে ম্যাচগুলি হয়েছিল। তবে এবার আইলিগে থাকছে না জৈবদুর্গ। আসন্ন আইলিগে বাংলার হয়ে একমাত্র প্রতিনিধি হিসেবে খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। আইলিগে মহামেডান তাদের ঘরের ম্যাচগুলি খেলবে কিশোরভারতী স্টেডিয়ামে। গত মরশুমে অল্পের জন্য আইলিগ জিততে পারেনি সাদা-কালো ব্রিগেড। ফলে এই বছর সেই কাঙ্খিত আইলিগ জিততে মরিয়া আন্দ্রে চেরনিশভের দল।

আরও পড়ুন:ফের লিগ চ‍্যাম্পিয়ন মহামেডান

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...